
মিজান লিটন =
জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়ার উপর হামলার সাথে জড়িত সন্দেহে ১ জনকে আটক করেছে পুলিশ। গত রোববার রাতে শহরের ছায়াবাণী এলাকা থেকে তাকে আটক করেন চাঁদপুর মডেল থানার এসআই ফিরোজ ও এএসআই আহসানুজ্জামান। গত ২১ নভেম্বর রাতে কালু ভূঁইয়া বাড়ি ফেরার পথে ময়দার মিল এলাকায় তার উপর হামলা করে একদল সন্ত্রাসী। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসে। গত ২২ নভেম্বর তার ভাই রফিক ভূঁইয়া বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনের নামে চাঁদপুর মডেল থানায় মামলা করেন। মামলা নং-৫৪। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ কালু ভূঁইয়াকে নিয়ে যাওয়া রিক্সার ড্রাইভারের কথা মতো
ছায়াবাণী এলাকা থেকে ফয়সাল রশিদ শাওন (২৭)কে আটক করে। গতকাল তাকে চাঁদপুর কোর্টে প্রেরণ করা হয়। আদালতের কাছে মামলার তদন্তকারী কর্মকর্তা আটক শাওনের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
শিরোনাম:
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
