স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদ্যাপন উপলক্ষে আগামীকাল মঙ্গলবার চাঁদপুর শহরে মহাপবিত্রতম জশ্নে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জমায়েত ও ঈদে মিলাদুন্নবী (দঃ)-এর গুরুত্ব তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এরপর শহীদ মিনার প্রাঙ্গণ থেকেই শহরে জশ্নে জুলুছ (বর্ণাঢ্য র্যালী) বের হবে। জুলুছটি পুরো শহর প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডস্থ শেরে বাংলা ছাত্রাবাস মাঠে গিয়ে শেষ হবে। সেখানে মিলাদ-কিয়াম, মোনাজাত ও তবররুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে। উক্ত জশ্নে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) অনুষ্ঠানে সকল নবী প্রেমিক সুন্নী মুসলমানকে অংশগ্রহণ করার জন্যে অনুরোধ জানানো হয়েছে।
