চাঁদপুর নিউজ রিপোর্ট
পাঁচদিনের সফরে ৯ জুন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া চাঁদপুর আসছেন। তিনি ওই দিন রাত ৮টায় ঢাকা থেকে রওয়ানা হয়ে মতলবের নিজ বাড়িতে এসে পেঁৗছবেন। ১০ জুন সকাল ১০টা ও ১১টায় যথাক্রমে গজারিয়া ও কালিপুরে মায়া বীর বিক্রম ফেরিঘাট পরিদর্শন করবেন। ১১ জুন বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি গজারিয়া ও বেলা ১১টায় কালিপুরে মায়া বীর বিক্রম ফেরিঘাটের উদ্বোধন করবেন। দুপুর বারোটায় শফিক সরকারের বাড়িতে মধ্য?হ্নভোজে অংশ নেবেন। পরদিন শুক্রবার বেলা ১১টায় নেতা-কর্মীদের নিয়ে নিজ বাসভবনে মতবিনিময় সভায় মিলিত হবেন। বিকেল তিনটায় নিজ বাসভবনে ছেঙ্গারচার উচ্চ বিদ্যালয়, বিকেল চারটায় লুধুয়া স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির ১ম সভায় অংশ নিবেন।
পর দিন ১৩ জুন শনিবার দুপুরে ফরাজীকান্দিতে ফারুক আহমদের বাড়িতে মধ্যা?হ্নভোজ শেষে বেলা ৩টায় ফরাজীকান্দি কমপ্লেঙ্ সংলগ্নে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আগত নেতা-কর্মীদের আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠানে যোগ দিবেন। তিনি ওই দিন সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর থেকে যাত্রা করবেন।

