স্টাফ রিপোটার্র ঃ আগামী ১৫ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২টায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহ্মাহমুদপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজ ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত এটি আহমেদ হোসাইন রুশদী একাডেমিক ভবন শুভ উদ্বোধন করা হবে । এদিন আনুষ্ঠানিকভাবে ওই দুটি একাডেমিক ভবন শুভ উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ,পররাষ্ট্র মন্ত্রনালয় বিষয়ক সংসদী স্থায়ী কমিটির সভাপতি, চাঁদপুর-৩ নির্বাচনী এলাকার সংসদ সদস্য ডাঃ দীপু মনি এমপি । এছাড়াও ওইদিন ভবন উদ্বোধন শেষে শাহ্তলী জিলানী চিশতী কলেজ মাঠে উন্নয়নের রুপকার ডাঃ দীপু মনি এমপিকে গনসংবর্ধনা ও সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে । অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শাহতলী জিলানী চিশতী কলেজ ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপন পরিষদের চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী । উক্ত অনুষ্ঠানে স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ, শিক্ষক,অভিভাবক,সুধীজন ও ছাত্র-ছাত্রীদের ওইদিন সকাল ১১টার মধ্যে কলেজ মাঠে উপস্থিত থাকার জন্য কলেজ অধ্যক্ষ মোঃ হারুন অর -রশিদ অনুরোধ জানিয়েছেন । এদিকে একাডেমিক ভবন শুভ উদ্বোধন, গনসংবর্ধনা ও সুধী সমাবেশকে ঘিরে প্রতিষ্ঠান ও দলীয়ভাবে প্রস্তুতি গ্রহন করা হয়েছে । প্রতিষ্ঠানের পক্ষ থেকে একাধিকবার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে । উল্লেখ্য , গতকাল বুধবার ও বৃস্পতিবার (১২ সেপ্টেম্বর ) ডা:দীপু মনি এমপির ব্যক্তিগত সহকারী টুটুল মজুমদারের স্বাক্ষরিত সফরসূচীতে উক্ত কর্মসূচী নিশ্চিত করা হয়েছে ।
শিরোনাম:
বুধবার , ৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- আগামী ১৫ সেপ্টেম্বর শাহ্তলী কলেজে যাচ্ছেন ডাঃ দীপু মনি এমপি
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
