ইচ্ছে করে চাঁদটাকে মানিব্যাগে পুরে রাখি
সবাই ফুল ভালোবাসে-পাতা ঝরে যায অনাদরে।
পুষ্টিহীন শিশুরা বিন গ্রহের জন্তু যেনো
বিলাতি দুধ তবু কাঁচের শেলপে বসে
রাতের অপেক্ষা করে।
ক্ষুধার্ত কিশোর রামদা হাতে দৌডায়
হরতালের বিপক্ষে
সবুজ মাঠ ছেড়ে বাউল কংক্রিটের বদ্ধ ঘরে
একতারা বাজায-তৃপ্ত মনেই।
শেযারবাজার নিম্ন মুখী-ম্যাজিক তবু থেমে নেই
দ্রব্যমুল্য এবার আকাশ ছোঁবে।
মুক্তির চেতনা হারানো বিজ্ঞপ্তি?
কী করে চাইবো বিচার?
দ্বিপ্রহরেও চোর ঘুমায় বিচারকের বেড রুমে।

