চাঁদপুর শহরের পশ্চিম বিষ্ণুদি প্রফেসার পাড়া মাতাব্বর বাড়ী সড়কে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অন্তসত্তা গৃহবধুকে তলপেটে লাথি মেরে রক্তাক্ত জখম করেছে স্থানিয় ফরহাদ এক লম্পট । গুরুতর অবস্থায় গৃহবধু মাহমুদাকেচাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করানো হয়েছে।
ঘটনার বিবরনে জানাযায়, চাঁদপুর শহরের পশ্চিম বিষ্ণুদি প্রফেসার পাড়া মাতাব্বর বাড়ী সড়কের আলআমিনের স্ত্রী গৃহবধূ মাহমুদা গত প্রায় ৪ মাস যাবৎ অন্তসত্তা। একই এলাকার তাদের সম্পর্কে আত্মিয় ফরহাদ নামে এক রিক্সা চালক তার ঘরে প্রবেশ করে তাকে কু প্রস্তাব দেয়। এতে করে গৃহবধু মাহমুদা তাকে ঘর থেকে বের হয়ে যেতে বলে এবং বিষয়টি তার স্বামিএবং বাড়ীর লোকদের জানালে ুফরহাদ ক্ষিপ্ত হয়ে তার
ছেলে মুরাদ সহ এসে অন্তসত্তা গৃহবধু মাহমুদাকে বেদম মারধর করে। একপর্যায়ে মাহমুদার তলপেটে লাথি মেরে মাহমুদাকে অজ্ঞান করে ফেলে। তাৎক্ষনিক তাকে স্থানিয়রা গুরুতর অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করানো হয়। লম্পট ফরহাদ ও তার ছেলে মুরাদ ইতি পুর্বে ঐলাকায় বেশকয়েকটি ধর্ষনের ঘটনা ঘটিয়েছে বলে ুগৃহবধূ মাহমুদার সাথে হামপাতালে আগত স্থানিয় এলাকাসি সুত্রে জানাযায়। বর্তমানে মাহমুদার অবস্থা আশংকা জনক। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানাযায়। বিষয়টি নিয়ে মাহমুদার অসহায় স্বামি আল আমিন প্রশাসনের নিকট লম্পট ফরহাদের উপযুক্ত শাস্তি দাবী করছেন।

