কুমিল্লায় আগ্নেয়াস্ত্র বেচাকেনার সময় চাঁদপুর জেলা ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক তামীম হাসান মামুন সহ ৩ যুবককে আটক করেছে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ। গত ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় কুমিল্লা নগরীর কালিয়া জুড়ি পিটিআই স্কুল সংলগ্ন পুকুরপাড় এলাকা তেকে কোতয়ালী মডেল থানা পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, ৫ রাইন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়। আটকৃতরা হলো: নগরীর কালিয়া জুড়ি এলাকার আব্দুল মতিনের ছেলে রিমন (২৩), চাঁদপুর জেলা ছাত্রলীগের গলযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক সদর উপজেলারর জি এম গাজীর ছেলে তামীম হাসান মামুন, হাজীগঞ্জের আব্দুল কাদেরের ছেলে আনোয়ার (২৩)। কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খোরশেদ আলম জানান, কালিয়াজুড়ি এলকার সমাছু মিয়ার ছেলে সৈকত (২৪) ও আব্দুল মতিনের ছেলে রিমন পিটিআই স্কুল সংলগ্ন এলাকায় চাঁদপুর জেলার তামীম ও আনোয়ারের নিকট পিস্তল ও গুলি বিক্রি করছ্ েগোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক থানা পুলিশ পুলিশ কালিয়াজুড়ি এলাকায় অভিযান শুরু করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সৈকত বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসা পিস্তলটি ফেলে পালিয়ে যায়।এ সময় পুলিশ ধাওয়া করে রিমন, তামীম ও আনোয়ারকে আটক। এ সময় রিমনের শরীর তল্লাশি কের ৫ রাইন্ড গুলি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে সৈকতের ফেলে যাওয়া পিস্তলটি ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়।
শিরোনাম:
আরও সংবাদ
চাঁদপুরে অর্ধশত বছরের ভোগান্তির অবসান, সড়ক প্রশস্তের কাজ…
চাঁদপুর শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক নতুন বাজার রোডস্থ এসবি খালের ওপর নির্মিত... বিস্তারিত
চাঁদপুরে আওয়ামী লীগ ছেড়ে ২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান…
চাঁদপুরে আওয়ামী লীগ ছেড়ে দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান করেছে। বুধবার (১৫ জানুয়ারি)... বিস্তারিত
চাঁদপুরে এক মাসে ৮শ’ প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধনের আওতায়
চাঁদপুর জেলায় গত বছরের ডিসেম্বর মাসে নতুন করে প্রায় ৮শ’ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট... বিস্তারিত
চাঁদপুর পৌরসভার উচ্ছেদ অভিযান
শহরের নিউ মার্কেট, টাউন হল মার্কেটসহ চাঁদপুর পৌরসভার সামনে থেকে কালিবাড়ি মোড় পর্যন্ত বিভিন্ন... বিস্তারিত
হাইকোর্টের রায়ে শহর ও সড়কে গাছ কাটতে ৭…
সারাদেশে আশঙ্কাজনক হারে তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশ দূষণ রোধে জনস্বার্থে মানবাধিকার ও... বিস্তারিত
এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী ২১ এপ্রিল (মঙ্গলবার) থেকে শুরু... বিস্তারিত
জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও সুরক্ষা আইনের অধ্যাদেশ অনুমোদন
জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী... বিস্তারিত
বাড়িভাড়া নির্ধারণে নীতিমালা চেয়ে হাইকোর্টের রুল
বাড়িভাড়া নির্ধারণে নীতিমালা চেয়ে হাইকোর্টের রুল ভাড়াটিয়াদের জন্য আশার খবর বাংলাদেশে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

