স্টাফ রিপোর্টার ॥ কুমিল্লা বিভাগে চাঁদপুর জেলাকে চাঁদপুর জেরাকে অন্তরভুক্তকরণ বিষয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। তিনি বলেন, চাঁদপুর জেলার সাথে কুমিল্লার ইতিহাস এবং ঐতিহ্যের সম্পর্ক রয়েছে। মাননিয় প্রধান মন্ত্রী ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে বৃহত্তর কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষনা করার। এই বিভাগে আমরা (চাঁদপুর জেলা) অন্তরভুক্ত হবো কিনা সে বিষয়ে আপনাদের মতামত নেয়ার জন্য আজকের এই মতবিনিময় সভা। নোয়খালি জেলা এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছে তারা কুমিল্লা বিভাগে যাবে নাকি চট্টগ্রাম বিভাগে থাকবে। আপনারা যে মুল্যবান মতামত দিয়েছেন আমরা তাতে অত্যান্ত খুশি হয়েছি। আপনাদের দাবিগুলো আমরা একটি চিঠির মাধ্যমে উদ্দতন কতৃপক্ষের কাছে পাঠাবো। আমাদের দাবি থাকবে কুমিল্লা বিভাগের কিছু কার্যলয় যাতে চাঁদপুরে রাখা হয়।
কুমিল্লা বিভাগসহ বিভিন্ন বিষয়ে উপস্থাপন কালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুৎফর রহমান বলেন, চাঁদপুর জেলা পদ্ম, মেঘনা, ডাকাতিয় ও ধনাগোদা নদী কেন্দ্রিক। এই জেলার সাথে কুমিল্লার এক অভিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। আমরা জেলা প্রশাসন থেকে ইতিমধ্যেই চাঁদপুরকে একটি পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছি। এখানে পর্যটনের এক অপার সম্ভাবনা রয়েছে। এই ক্ষেত্রে চাঁদপুর কুমিল্লা বিভাগে যুক্ত হলে এই জেলা হবে বিভাগের অন্যতম পর্যটন নগরী। কুমিল্লা বিভাগের মধ্যে চাঁদপুর হবে সবচেয়ে সুন্দর জেলা।
মতবিনিময় সভার অন্যানের মাঝে আরো বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবে সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, বর্তমান সাধারণ সম্পাদক রহিম বাদশা, চাঁদপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আলহাজ্ব জাহাঙ্গির আখন্দ সেলিম, সদর উপজেলা নির্বহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, হাজিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যন অধ্যপক আঃ রশিদ মজুমদার, কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যন শাহজাহান শিশির, কচুয়া পৌর সভার মেয়র হুমায়ুন কবির প্রধান, হাজিগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মান্নান কান বাচ্চু, চাঁদপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক তমাল কুমার ঘোষ, শাহারাস্তি উপজেলার নির্বহী কর্মকর্তা ছামিউল মাসুদ, হাজিগঞ্জ উপজেলা নির্বহী কর্মতকা শেখ মুর্শিদুল ইসলাম, মতবল উত্তর উপজেলা নির্বহী কর্মতকা মো. মফিজুল ইসলাম।

