মিজানুর রহমান রানা /এম এ আকিব ॥
বাংলাদেশ উচ্ছ মাধ্যমিক শিাবোর্ডের অধিনে সারাদেশের সবক’টি বিভাগের ২০১৪ শিাবর্ষের এইচ এসসি পরিার ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল বুধবার প্রকাশিত ফলাফলে কুমিলা বোর্ডের অধীনে অংশগ্রহণকৃত কলেজ সমূহের মধ্যে সেরা ১০টি প্রতিষ্ঠানের মধ্যে চাঁদপুর জেলার দুটি প্রতিষ্ঠান স্থান পায়। এর মধ্যে হাজীগঞ্জ মডেল কলেজ ৪র্থ স্থান ও চাঁদপুর আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ ৮ম স্থান লাভ করেছে। আর কারিগরি বোর্ডে হাজীগঞ্জ মডেল কলেজর অবস্থান ৬ষ্ঠ। এছাড়াও জেলায় সেরা দশের মধ্যে প্রথম হাজীগঞ্জ মডেল কলেজ, দ্বিতীয় হয়েছে আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ।
২০১৪ সালের এইচএসসি পরীায় হাজীগঞ্জ মডেল কলেজ থেকে কুমিল্লা বোর্ডের অধিনে ৯৬৫ জন ও কারিগরি বোর্ডের অধিনে ২১৯ জনসহ সর্বমোট ১১৮৪জন শিার্থী অংশগ্রহন করে। এর মধ্যে ৪৬৬জন পরিার্থী জিপিএ-৫ পেয়েছে। পাশ করেছে সর্বমোট ১১৬৬ জন শিার্থী। পাশের হার- ৯৮.৪৮ ভাগ। কলেজের বিজ্ঞান শাখার মোট পরিার্থী ৩২২ জন। যার মধ্যে পাশ করেছে ৩২০ জন। জিপিএ-৫ পেয়েছে ১৯৬, জিপিএ ১২৪ জন। এ শাখায় পাশের হার ৯৯.৩৮ ভাগ। মানবিক শাখার মোট পরিার্থী ১৬১ জন। পাশ করেছে ১৫৭ জন। জিপিএ-৫ পেয়েছে ২৫ জন, জিপিএ ১১৭জন, এ-(মাইনাস) ১২জন, বি-২জন, সি-১জন। পাশের হার ৯৭.৫১ ভাগ। ব্যবসায় শিা শাখায় মোট মোট পরিার্থী অংশ নেয় ৪৮২ জন। এর মধ্যে পাশ করেছে ৪৭১ জন। জিপিএ-৫ পেয়েছে ১৪৭ জন, জিপিএ ৩১৫, এ- (মাইনাস) ৭, বি-২ জন। সর্বমোট পাশের হার ৯৭.৭২ ভাগ। বি.এম শাখায় মোট অংশগ্রহনকারী পরিার্থী ২১৯জন। পাশ করেছে ২১৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৯৮, জিপিএ ১২০ জন। পাশের হার ৯৯.৫৪ ভাগ।
আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ কুমিলা বোর্ডের অধীনে মোট ৪২৮ জন পরীার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৬৪ জন ছাত্র-ছাত্রী জিপিএ-৫ লাভ করেছে। এবং সর্বমোট পাসের সংখ্যা ৩৯৯ জন। পাসের হার ৯৩ ভাগ। অংশগ্রহণকৃত তিনটি গ্র“পের ছাত্রছাত্রীদের মধ্যে মানবিক বিভাগে ৯৫ জন পরীার্থীর মধ্যে জিপিএ-৫ ৫ জন, এ ৪২ জন, এ মাইনাস ১৭ জন, বি ৬ জন, সি ৯ জন, মোট পাস ৮০ জন এবং পাসের হার ৮৫ ভাগ। বিজ্ঞান বিভাগে ১৮১ জন পরীায় অংশগ্রহণকারীর মধ্যে ৩৭ জন জিপিএ-৫, ১০৩ জন এ, ৩১ জন এ মাইনাস, ৪ জন বি, মোট পাস ১৭৩ এবং পাসের হার ৯৬ ভাগ। ব্যবসায় শিা বিভাগে ১৫২ জনের মধ্যে জিপিএ-৫ ২২, এ ৭৬, এ মাইনাস ৩৩, বি ১৫, মোট পাস ১৪৬ এবং পাসের হার ৯৬ ভাগ।
এদিকে চাঁদপুর সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীায় ৯০৯ জন ছাত্রীর মধ্যে জিপিএ-৫ ৪১ জন, মোট পাস ৬৭১ জন, অকৃতকার্য ২৩৮, পাসের হার ৭৫.৭২ ভাগ। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৯৮ জন পরীার্থীর মধ্যে ১৯ জন জিপিএ-৫, অকৃতকার্য ৩০, মোট পাস ১৬৮ জন, পাসের হার ৮৪.৮৫ ভাগ। মানবিক বিভাগে ৩৬৯ জন ছাত্রীর মধ্যে জিপিএ-৫ ১৯, অকৃতকার্য ১৪৬, মোট পাস ২২৩, পাসের হার ৬০.৪৩ ভাগ। ব্যবসায় শিা বিভাগে ৩৪২ জন ছাত্রীর মধ্যে ১৯ জন জিপিএ-৫, অকৃতকার্য ৬২, মোট পাস ২৮০, পাসের হার ৮১.৮৭ ভাগ।
অন্যদিকে চাঁদপুর সরকারি কলেজের এইচএসসি পরীায় মোট ৫৬০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয় ৪০২ জন। মোট জিপিএ-৫ সংখ্যা ৮ জন, মোট পাসের হার ৭১.৭৮ ভাগ। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৫২ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ১১০ জন উত্তীর্ণ হয়, জিপিএ-৫ দুইজন, পাসের হার ৭২.৩৬ ভাগ। মানবিক বিভাগে মোট ১৭৭ জন পরীার্থীর মধ্যে ৯৮ জন উত্তীর্ণ হয়, জিপিএ-৫ একজন, পাসের হার ৫৫.৩৬ ভাগ। ব্যবসায় শিা বিভাগে ২৩১ জন ছাত্র-ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয় ১৯৪ জন, জিপিএ-৫ পাঁচজন, পাসের হার ৮৩.৯৮ ভাগ।
ফলাফলের বিষয়ে অভিমত জানতে চাইলে, আল আমিন স্কুল এন্ড কলেজের অধ্য মো. মাহবুবুর রহমান বলেন, আমরা আশাতীত ফলাফল লাভ করতে পারিনি। আমাদের ল্যমাত্রা আরো ভালো ছিলো। কারণ এর আগে আমাদের কলেজ ৪র্থ ও ৬ষ্ঠ স্থান লাভ করেছে।
অন্যদিকে চাঁদপুর সরকারি কলেজের অধ্য মিহির লাল সাহা বলেন, আমাদের প্রতিক্রিয়া ভালো। আমাদের ছেলেরা অনেক ভালো ফলাফল অর্জন করেছে। তারা ভবিষ্যতে আরো ভালো করবে এবং সমাজে আলো ছড়াবে, এই প্রত্যাশা করছি।
চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্য মো. মাসুদুর রহমান বলেন, আমরা ফলাফলে সন্তুষ্ট, তবে ভবিষ্যতে আরো ভালো ফলাফলে আগ্রহী। মেয়েরা যাতে আরো ভালো ফলাফল অর্জন করে আমাদের মুখ উজ্জ্বল করতে পারে আমি সেই প্রত্যাশা করছি।
শিরোনাম:
বুধবার , ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

