শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের সোবানপুর গ্রামে কু প্রস্তাবে রাজি না হওয়ায় হত্যা মামলার আসামী আজাদ বেপারী কলেজ ছাত্রী ও তার মাকে পিটিয়ে গুরুতর আহত করেছে। বুধবার দুপুরে সোবানপুর গ্রামের বেপারী বাড়ির সুলতান বেপারীর মেয়ে কলেজ ছাত্রী ও তার মাকে আহত করার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় কলেজ ছাত্রীর বাবা সুলতান বেপারী বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে।
জানা যায়, সোবানপুর গ্রামের বেপারী বাড়ির সুলতান বেপারীর মেয়ে ফরাক্কাবাদ কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্রী। কলেজ যাওয়া আসার পথে তার জেঠাতো ভাই লোকমান বেপারীর ছেলে হত্যা মামলার আসামী আজাদ বেপারী বিভিন্ন সময় তাকে ইভটিজিং করত। ঘটনার দিন সে কলেজ ছাত্রীকে কু প্রস্তাব দিলে সে রাজি না হয়ে তার মা পারুল বেগমকে ঘটনাটি জানায়। পারুল লম্পট আজাদ বেপারীর বাবাকে জানালে তার ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন দুপুরে কলেজ ছাত্রীর বাসায় ইট পাটকেল নিক্ষেপ করেন। পরে তারা ঘরবাড়ি ভাংচুর করে কলেজ ছাত্রীকে ও তার মা পারুল বেগমকে টেনে এনে বেদম পারধর করে পড়নে থাকা কাপড় চোপড় ছিড়ে ফেলে। একই সাথে আজাদ বেপারী তার লোকমান বেপারীর ভাই সাজ্জাদ বেপারী মা নুরজাহান বেগম তাদেরকে মারধর করে আহত করে। বাড়ির আসে পাশের লোকজন দৌড়ে এসে তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করায়। এলাকার লোকজন জানায়, বাগাদী এক রিক্সা চালককে হত্যার ঘটনায় আজাদ বেপারীকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। দীর্ঘ এক বছর জেল খেটে জামিনে বেরিয়ে এসে এলাকায় নারী কেলেংকারী মাদক ব্যবসাসহ অপকর্ম চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিলে অসহায় পরিবাররা তার হাত থেকে রক্ষ পাবে।

