কৃষিব্যাংক চাঁদপুর মূখ্য অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মী সম্মেলনে-২০১৫ অনুষ্ঠত হয়েছে। ৩১ আগষ্ট সোমবার শহরের রোটারীক্লাব মিলনায়তনে দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন বিকেবি কুমিল্লা বিভাগের মহাব্যবস্থাপক ড. মোঃ শাহজাহান। তিনি বক্তব্যে বলেন বাংলাদেশ স্বাধীনতার পর খদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল না। বর্তমানে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশের এ খাদ্যে স্বয়ংসম্পূর্নতা অর্জনে কৃষি ব্যাংকের গুরুত্বপূর্ণ অবদান রয়েছ। তিনি ব্যাকং ব্যবস্থাপক ও মাঠ কর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, আপনাদেরকে নিজ নিজ দায়িত্ব বোধ থেকে কাজ করতে হবে তবেই কাজে সফলতা অর্জন হবে। ব্যাংককে আপনাদের পরিবারে ন্যায় ভাবতে হবে। কারন ব্যাংক বাঁচতে আপনারাও সুন্দর ও সফলাত সহিত বেঁচে থাকবেন। দেশের অনেক ব্যাংকই কৃষি ক্ষেত্রে ঋণ দিয়ে থাকে তবে তারা মাঠ পর্যায়ে যাচাই বাছাই ছাড়া। একমাত্র কৃষি ব্যাংক ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাক্তি পর্যায়ে বিষদ যাচাই বাছাই কওে থাকে। এ কারনেই কৃষি ক্ষেত্রে কৃষি ব্যাংকের ঋণের কার্যকারিতা রয়েছে।
বিকেবি চাঁদপুর মূখ্য আঞ্চলিক কার্যালয়ের মূখ্য আঞ্চলিক কর্মকর্তা মোঃ শহীদুল্লাহের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিকেবি বিভাঘীয় কার্যালয়ের ডিজিএম মোজাম্মেল হক, বিকেবি কুমিল্লার বিভাগীয় নিরীক্ষা ব্যবস্থাপক পরিমল কান্তি ভাওয়াল ও চাঁদপুর মূখ্য আঞ্চলিক কার্যালয়ের মূখ্য আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা বশির আহম্মেদ। আলোচনা সভা যৌথভাবে পরিচালনা করেন চাঁদপুর মূখ্য আঞ্চলিক কার্যালয়ের এজিএম জসিম উদ্দিন ভূঁইয়া ও পরদর্শক শামীম আহমেদ।
শিরোনাম:
শুক্রবার , ১৭ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

