আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারীতে মহান ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের পক্ষথেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়। ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের চেয়ারম্যান ব্যারিস্টার তারেক আকবর খোন্দকারের নেতৃত্বে পলাশীর মোড়থেকে প্রভাতফেরীর যাত্রা শুরু হয়। ইয়ুথ ভয়েস কর্মীরা খালিপায়ে তাদের একুশের শ্লোগান সম্বলিত ব্যানার নিয়ে এবং ভাষার গান গেয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।
সে সময় ইয়ুথ ভয়েস চেয়ারম্যান একটি বেসরকারি টিভিতে সাক্ষাত প্রদানকালে বলেন, একুশ আমাদের অহংকার। যার স্বীকৃতি এইদিনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ইয়ুথ ভয়েস দেশীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে যথাযোগ্য মর্যাদায় মহান একুশে পালন করছে। পাশাপাশি আজ ইয়ুথ ভয়েসের একবছর পূর্তি হয়েছে। এই কমসময়ের মধ্যে আমরা সাভারের রানাপ্লাজা ধ্বসে আহত শ্রমিকদের সাহায্যার্থে বিশদভাবে কাজ করেছি। এছাড়া এতিম ও অসহায়দের জন্য বছরজুড়েই কাজ করে আসছি। সর্বশেষ দেশের বিভিন্ন জায়গায় শীতার্তদের মধ্যে তিন হাজার কম্বল বিতরণ করেছি। আমাদের মূল লক্ষ্য দেশের উন্নয়নের কল্যানে যুগোপযোগী ভাবে যুব প্রজন্মকে নিয়ে কাজ করা। ভবিষ্যতে আমরা সেবার পরিধি উত্তরোত্তর বৃদ্ধি করতে চাই।
ইয়ুথ ভয়েসের হয়ে প্রভাতফেরীতে অংশগ্রহণ করেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আমৃতা খান। তিনি ইয়ুথ ভয়েসের পাশে থাকার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
প্রভাতফেরীতে অংশগ্রহণ করেন ইয়ুথ ভয়েস মহাসচিব কারিমুল হাই নাঈম, নোমান হাসনাত, তারেকুর রহমান, আলসাবাবিন, মশিউর রহমান, রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু, মুজাহিদুল ইসলাম পারভেজ, দীন ইসলাম, মাজহারুল ইসলাম তুষার, ফয়সাল মাহমুদ রিকি, রফিক ইসলাম, সোহাগ চৌধুরী, রেজাউল করিম অভি, সজল আশরাফ, তারেকুল ইসলাম খান, আয়েশা খন্দকার সেতু, খন্দকার সোলায়মান কবীর আরিফ, পলাশ মিয়া, সাইমুল ইসলাম সামী, রিফাত কায়সার তারিফ, নাজমুল হোসেন, জাহানারা আক্তার, উম্মে সাজিয়া এ্যানী, মমতাজ আক্তার ইভা, জাহানারা, ওবায়দুল ইসলাম সাগর, গোলাম আযম, ওমর ফারুক, তারেক, রাজু, শুভ প্রমুখ।

