সাখাওয়াত হোসেন শামীম,হাজীগঞ্জ(চাঁদপুর) সংবাদদাতা:
ঢাকা পল্টনে বিএনপির কার্যালয়ে ছাত্রদলের অফিস কক্ষে গত ১৪ সেপ্টেম্বর নবগঠিত কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম মজুমদার ও দপ্তর সম্পাদক ফয়েজ আহমেদের নেতত্বে ছাত্রদলের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি ইসহাক সরকার ও অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও ঢাকাস্থ হাজীগঞ্জ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ওইসময় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব হাজীগঞ্জ ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন- বর্তমান সরকার পতন আন্দোলনে ছাত্রদল যেন অগ্রগতি ভূমিকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের আস্তাঅর্জন করতে পারে সে দিকে সকলে নজর রেখে সরকার বিরোধী আন্দোলনকে জোরদার করতে হবে।
চাঁদপুর নিউজ সংবাদ
