প্রতিনিধি
চাঁদপুর শহরের কোর্ট স্টেশন রেলওয়ে প্লাটফর্মের পতিতা, প্রতারক ও ছিনতাইকারী রুনার উৎপাত এখনো কমেনি। গত ১০ এপ্রিল চাঁদপুর নিউজ অনলাইনে “কোর্ট স্টেশনে প্লাটফর্মে কে এই রুনা” শিরোনামে একটি প্রতিবেদন ছবিসহ প্রকাশ হয়। ওই দিন রুনা সন্ধ্যায় অজ্ঞাত এক ব্যক্তিকে তার প্রতারণার ফাঁদে ফেলে। ব্যক্তিটিকে বশ করে সে নিয়ে যায় প্রেসক্লাব ঘাট এলাকার ডাকাতিয়া নদীর পারে। সেখানে রুনার ঘনিষ্ঠ যুবক পিয়াস, আলআমিন, প্রান্ত, মুন্নাসহ অজ্ঞাত আরো বেশ কয়েকজন মিলে ওই ব্যক্তির কাছ থেকে নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। রাত ১০টায় প্রতারক রুনাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সামনে পেয়ে তাকে বেধরক ভাবে পিটিয়ে আহত করে। প্রতারক রুনার গ্রামের বাড়ি মতলব মুন্সিরহাট সংলগ্ন ডিঙ্গাভাঙ্গা গ্রামে। সে প্রথমে প্রেমের ফাঁদে ফেলে হাইমচর উপজেলার গাজীর বাজার এলাকার আঃ কাদিরকে বিয়ে করে। আঃ কাদির তখন নেভি সিগারেট কোম্পানীর সেল্সম্যান হিসেবে হাইমচরে কাজ করতো। রুনাকে বিয়ের
কিছুদিন হাইমচরের কাটাখালির মেঘনা নদীর পারের ব্লকের নিচে চাপা দেয়া এক অজ্ঞাত ব্যক্তির লাশ পুলিশ উদ্ধার করে। ওই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ কাদিরকে আটক করে জেল হাজতে পাঠায়। বর্তমানে সে জেল হাজতে রয়েছে। এই ঘটনার পর থেকে রুনা বেপোরোয়া হয়ে উঠে বলে জানা যায়। বর্তমানে প্রতারক আর ছিনতাইকারী রুনার কত স্বামী রয়েছে সে নিজেও জানেনা। গত ১১ এপ্রিল সকাল ১১টায় চাঁদপুর প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক চাঁদপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক শহীদ পাটোয়ারী রুনাকে পিয়াস, প্রান্ত, মুন্না ও আরো ১ যুবকসহ ডাকাতিয়া নদীর পারের একটি পুরাতন পন্টুনের কক্ষে মাদকসেবনকালে ধরে ফেলে। যুবকরা পালিয়ে গেলে প্রতারক ও ছিনতাইকারী রুনাকে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেনের কাছে সোপর্দ করে। অজ্ঞাত কারণে দুপুরেই পুলিশ রুনাকে ছেড়ে দেয়। সন্ধ্যায় সে কোর্ট স্টেশন প্লাটফর্মে তার অপকর্ম শুরু করে। এ ধরণের প্রতারণা করে পরপুরুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় আটক হয়ে সে হাজত পর্যন্ত খেটেছে। জামিনে আসতে যে টাকা খরচ হয় সেই পরিমাণ টাকা এই স্টেশন এলাকা থেকে তুলে নেবে এমন কথা বলে বেড়াচ্ছে বলে কয়েক ব্যক্তি জানায়।
কোর্ট স্টেশনে রুনার মতো আরো কয়েক তরুণী রয়েছে, একইভাবে অপকর্ম করে যাচ্ছে। এরা হলো মিম, আসমা, ছালমা, নারগিস। আর তাদের সহযোগী মুন্না, রবিন, মোস্তফা, ফয়সালসহ পরিচিত এক তরুণ। রবিন, মুন্নাসহ ওই তরুণই মূলতঃ এদের লিডার। এদের মধ্যে ফয়সাল ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের হাতে ধরা পরে বর্তমানে জেল হাজতে রয়েছে। এদের উৎপাতে পুরো শহরবাসী আজ অতীষ্ঠ। ভুক্তভোগীরা পুলিশের প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে। যেন এসব প্রতারক ও ছিনতাইকারী তরুণ আর তরুণীর হাত থেকে সবাই রক্ষা পায়।

