শাহরিয়ার খান কৌশিক
চাঁদপুর তথা বাংলাদেশর মৎস্য সম্পদ উন্নয়ন নিশ্চিত করার ল্েয বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সচেষ্ট। তারই পরিপ্রেেিত স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম হাবিবুর রহমান,(এক্স), বিএন এর নেতৃত্বে চাঁদপুর কোস্ট গার্ড এর ০৬ জনের একটি অপারেশন দল কর্তৃক ১২,টা৩০ হইতে ২টা৩০ ঘটিকা পর্যন্ত চাঁদপুর মাদ্রাসা এলাকায় অভিযান চালায়। এ সময় অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ ‘এমভি জাহিদ-৩’ হইতে ২৫০ কেজি ইলিশ আটক করা হয়। আটককৃত ইলিশের আনুমানিক মূল্য টাকা ১ ল ৫০ হাজার টাকা মাত্র। এছাড়া ইলিশ মাছের ককশিটের কার্টুনের তলায় ২৫ কেজি আইড়, ১০ কেজি বোয়াল, ১৫ কেজি চিংড়ি ও ১০ কেজি অন্যান্য মাছ পাওয়া যায়। আটককৃত ইলিশ মৎস্য কর্মকর্তা এবং সাংবাদিকদের উপস্থিতিতে এতিমখানা ও অসহায় গরীব মানুষের মধ্যে বিতরণ করা হয়। তাছাড়া আটককৃত অন্যান্য মাছ মৎস্য কর্মকর্তার নিকট আইনানুগ ব্যব¯হা গ্রহণের জন্য হ¯তান্তর করা হয়, যা প্রকাশ্য নিলামে ২লক্ষ৪০হাজার টাকায় (টাকা চব্বিশ হাজার মাত্র) বিক্রি করা হয়। উক্ত টাকা সরকারী কোষাগারে জমা দেওয়া হবে। কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম হাবিবুর রহমান, (এক্স), বিএন বলেন শুধু আইন শৃংঙ্খলা রাকারী বাহিনীর তৎপরতাই নয় বরং সেই সাথে সর্বস্তরের জনসাধারনের সচেতনতা ও সহযোগিতাই পারবে সরকার ঘোষিত “”জাটকা নিধন প্রতিরোধ অভিযান” সফল করার মাধ্যমে বাংলাদেশে ইলিশের সোনালী অতীতকে ফিরিয়ে আনতে।
শিরোনাম:
রবিবার , ৩১ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

