স্টাফ রিপোর্টার ঃ মসজিদে জায়গা দান করাকে কেন্দ্র করে মো. আলমগীর হোসেন বাবু (৩৮) নামে এক ব্যক্তির উপর হামলা ও তার বেড়া ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, ২৭ মে শুক্রবার বিকালে চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডস্থ ছৈয়াল বাড়ির আলমগীর হোসেন বাবু জানায়, তার প্রতিপ হাফেজ ছৈয়ালের পুত্র মফিজ ছৈয়াল গংরা তাদের তফসিল সম্পত্তি ২৫নং কোড়ালিয়া মৌজার ৯১নং সিএস খতিয়ান দাগ নং ৫৬৭ ও ৫৬৮ সম্পত্তিতে প্রায় তিন বছর পূর্বে মোহাম্মদিয়া জামে মসজিদ নামকরণ করে একটি মসজিদ নির্মাণের প্রস্তুতি নেয়। তখন থেকে তিনি তাদেরকে যার যার সম্পত্তি বুঝিয়ে দিয়ে মসজিদ নির্মাণ করার জন্য বলেন। আলমগীর হোসেন বাবু বলেন, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর এটার জন্য আমার কোন বাঁধা নেই। কিন্তু কোরআন ও হাদিসের আলোকে ইসলামের বিধান অনুযায়ী মসজিদের জায়গা সঠিকভাবে (ওয়াকপো) দান করতে হবে। কিন্তু মফিজ ছৈয়ালরা তা না করে ওই সম্পত্তি তাদের নিজেদের দাবী করে মসজিদের অজুহাতে যা ইচ্ছা তাই করতে থাকে। অথচ তারা যেই জায়গা নিজেদের মধ্যে দাবী করছেন, মসজিদ নির্মাণকৃত সেই জায়গা বহু বছর আগেই তারা বিক্রি এবং অন্য একজনের সাথে উপরোক্ত তফসিল সম্পত্তি এজবদল করেছেন। কিন্তু এরপরও তারা তাদের সুবিধা অনুযায়ী মসজিদ কমিটি গঠন করেন। ওই কমিটিতে আলমগীর হোসেন বাবুকে সম্পৃক্ত করে তার নাম ঘোষণা করেন, এতে আলমগীর হোসেন বাবু ওই কমিটিতে থাকতে অস্বীকৃতি জানালে মফিজ ছৈয়াল ও তার ভাই মনির হোসেন বাবলু ছৈয়াল, তাজুল ইসলাম চাচাতো ভাই ইকবাল ছৈয়াল এবং ভাগিনা দিপুসহ তাকে গুম হত্যাসহ বিভিন্নভাবে প্রাণ নাশের হুমকি প্রদান করে। এমনকি তার বসত বাড়ির টিনের বেড়া দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ব্যাপক ভাংচুর করেছে বলে তিনি জানান। এই ঘটনায় আলমগীর হোসেন বাবু ও তার পরিবারের লোকজন মফিজ ছৈয়াল গংদের ভয়ে আতঙ্কে রয়েছে।
শিরোনাম:
শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
