
স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ খেলাফত আন্দোলন চাঁদপুর জেলা শাখার আয়োজনে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জুন) বাদ আছর চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগাদী-নানুপুর চৌরাস্তা মোড় চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত আন্দোলন এর যুগ্ম মহাসচিব ও চাঁদপুর জেলা শাখার সভাপতি রোটারিয়ান মোঃ রোকনুজ্জামান রোকন। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মাসুদ আলম, স্টাফ রিপোর্টার বাবু আলম, গাজী মো. ইমাম হাসান, চৌরাস্তা বাজার ব্যবসায়ী আরিফ উল্যাহ গাজী। আরো উপস্থিত ছিলেন মো. আব্দুর রশিদ, নুরুল ইসলাম, মো. লোকমান, আবুল বাশার খানও মো. শাহ আলম। প্রধান অতিথির বক্তব্যে বলেন, হযরত হাফেজ্জী হুজুর (রহ.) প্রচলিত রাজনীতি থেকে মানুষকে তওবার রাজনীতিতে আহবান করেছেন। হাফেজ্জী হুজুরের রেখে যাওয়া দ্বীন প্রতিষ্ঠার দাওয়াতে আমরা সকলকে আহবান করবো। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সব শেষে সকল মুসলমানদের রুহের মাগফেরাত কামনা, দেশ ও জাতির উন্নতি কামনায় দোয়া মোনাজাত করা হয়।
শিরোনাম:
রবিবার , ১৪ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
