অমরেশ দত্ত জয়ঃচাঁদপুরে খোলা অাকাশের নীচে শহীদ মিণার পাদদেশে রাত্রী যাপন করছিলেন এক যুবক।পরিচয়হীন ওই যুবক বিগত কয়েক দিন যাবৎ ওই স্থনে রয়েছেন বলে জানা যায়।না খেয়ে শীতের মধ্যে অভুক্ত অবস্থায় কাঁপতে কাঁপতে দিনাতিপাত করছিলেন।কেউ যেন দেখেও দেখেন না ওই কষ্ট পাওয়া যুবককে।গতকাল ১৩ নভেম্বর মঙ্গলবার রাত ১ টায় ওই পথ দিয়েই যাচ্ছিলেন এক সাংবাদিক।দেখলেন খোলা অাকাশের নীচে কাঁপতে কাঁপতে শুয়ে অাছেন ওই যুবক।কিছু খাবে?কি নাম তোমার?কোথা থেকে এসেছো?কোন প্রশ্নেরই উত্তর দিতে পারছিলেন না ওই যুবক।তখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই যুবকের পরিচয় জানতে ছবি অাপলোড করা হয়।মানবিক ওই ছবির পোষ্ট মূহুর্তেই চোখে পড়লো অনেকের।এগিয়ে অাসলেন চাঁদপুর জেলা অাওয়ামীলীগ উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিৎ রায় চৌধুরী।তিনি এসেই যুবকের সম্পর্কে খোঁজ খবর নিয়ে চিকিৎসা সেবা করার জন্য তৎপর হলেন।বিষয়টি তাৎক্ষনিক চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইবরাহীম খলিলকে অবহিত করলেন।তখন ওই ওসির নির্দেশে ওই ঘটনা স্থলে পৌঁছালো চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক মো. কামাল হোসেন,সিপাহী অাপেল মাহমুদ ও বিল্লাল হোসেন।এ সময় ওই ফেসবুক পোষ্ট দেখে অারো উপস্থিত হলেন ৭১ ফাউন্ডেশন বাংলাদেশ এর সাধারন সম্পাদক ও সিনিয়র সাংবাদিক জিয়াউর রহমান বেলাল।বিষয়টি জেনে তাৎক্ষণিক সবাই সিদ্ধান্ত নিলো এর অাগে চিকিৎসা সেবা প্রয়োজন।নেওয়া হলো ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে।তখন প্রাথমিক চিকিৎসা সেবা দিলেন হাসপাতালের মেডিকেল অফিসার জিএম ফারুক।তিনি জানালেন ওই যুবক খুব ক্ষুধার্থ ও তৃষ্ণার্ত।ওর কিছু খাওয়া প্রয়োজন।এই কথা শুনেই দৌড়ে ছুটলেন ওই অাওয়ামীলীগ নেতা অ্যাড. রনজিৎ রায় চৌধুরী।তিনি দোকান থেকে পাওয়ারুটি,জুস,কলা,পানি নিয়ে অাসলেন।নিজে হাতে খাওয়ালেন রুগীকে।এমন মানবিকতা দেখে ওই চিকিৎসকের মনেও মানবতা চলে অাসলো।ঘোষণা দিলেন,ওই রুগীর সমস্ত পরীক্ষা,ঔষুধ ও হাসপাতালের যাবতীয় করনীয় ফ্রি তে করা হবে।পরে রুগীকে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ভর্তি করে শুরু হলো চিকিৎসা।এ মানবিক কাজ দেখে হাসপাতালে উৎসুক জনতার ভীড় লেগে গেলো।চাঁদপুর জেলা অাওয়ামীলীগ উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিৎ রায় চৌধুরী জানান,এই লোক প্রায় ২০/২৫ দিন যাবৎ-ই ওখানে পড়ে ছিলো বলে তিনি এখানে অাসা লোকের মুখ থেকে এসে শুনেছেন।এই লোকটিকে যত্ম করে সুস্থ্য করে তোলাই এখন তাঁর লক্ষ্য।তবে একে পুনঃবাসন করতে বিভিন্ন মহলের সাথে অালোচনা করা হবে।এদিকে লোকটির পরিচয় এখনো জানা যায় নি।তাই মানবতার পরিচয় দিতে লোকটিকে সম্পূর্ন সুস্থ্য না হওয়া পর্যন্ত খাওয়া দাওয়া ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুধী মহল এগিয়ে অাসবেন এমনটাই প্রত্যাশা করছেন চাঁদপুরবাসী।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- খোলা অাকাশের নীচে জীবন অতিবাহিত করছিলেন যুবক,,অতপরঃ….
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
