স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ গণফোরামের সভাপতি বিশিষ্ট আইনবিদ ড. কামাল হোসেন এর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বাদ আছর চাঁদপুর শহর গণফোরামের উদ্যোগে জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও শ্রমিক গণফোরামের সভাপতি শহীদ বকাউলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গণফোরামের সভাপতি এডভোকেট সেলিম আকবর।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন জোর পুকুর পাড় জামে মসজিদের পেশ ইমাম তোফয়েল আহমেদ। এ সমায় ড. কামাল হোসেনের সুস্থ্যতা কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা গণফোরামের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আনোয়ার শেখ, যুগ্ম সাধারন সম্পাদক বাসুদেব মজুমদার, দপ্তর সম্পাদক রুহুল মতিন, যুব গণফোরামের সভাপতি নূরনবী, সাধারন সম্পাদক হাজী আশ্রাফ বাবু, মহিলা গণফোরামের সভানেত্রী এডভোকেট জেসমিন, সাধারণ সম্পাদক শিল্পি বেগম, হাইচর গণফোরামের সভাপতি শাহ জাহান মিয়া, ১২নং ওয়ার্ড সভাপতি হাসান দর্জি, ৬নং ওয়ার্ড সভাপতি স্বপন, ৫নং ওয়ার্ড সভাপতি নান্নু মজুমদার প্রমুখ।
শিরোনাম:
রবিবার , ৭ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
