নোমান হোসেন আখন্দ:
শাহরাস্তি রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরনাইয়া বাজারে চোরাইকৃত ৯ মাসের গর্ভবতী গাভী জবাই করে গোশত বিক্রি করায় জনতা বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
স্থানীয় গোশত ক্রেতারা জানান, গত ৩ এপ্রিল বেরনাইয়া বাজারের গোশত বিক্রেতা মফিজুর রহমান রায়শ্রী উত্তর ইউনিয়নের হাটপাড় ভূঁইয়া বাড়ির দেলোয়ার হোসেনের গোয়াল ঘর থেকে ৯ মাসের গর্ভবতী গাভী চুরি করে। জবাইকৃত গোশত পরদিন বেরনাইয়া বাজার ও পার্শবর্তী কয়েকটি বাজারে বিক্রি করে। স্থানীয় ক্রেতা ও এলাকাবাসী গত ৪ এপ্রিল রাতে চোরাইকৃত গর্ভবতী গাভীর বাছুর ও দুধের বাটের সন্ধান পেয়ে গোশত বিক্রেতা মফিজুর রহমানকে আটক করে বেরনাইয়া বাজারে গণধোলাই দেয়। খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা পুলিশ মফিজুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসে।
শিরোনাম:
মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
