
প্রতিনিধি
শাহ্রাস্তিতে গলায় ফাঁস লাগিয়ে এক নারী আত্মহত্যা করেছে। শাহ্রাস্তি মডেল থানা পুলিশ যুবতীর লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে প্রেরণ করেছে।
পুলিশ সূত্র জানায়, ১৭ ডিসেম্বর বুধবার বিকেলে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের খোর্দ্দ গ্রামের আলী আকবরের কন্যা আফরোজা আক্তার (২০) তার নিজ বসতঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
জানা যায়, আফরোজা আক্তার তার বাবা-মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়। খবর পেয়ে শাহ্রাস্তি মডেল থানার উপ-পরিদর্শক বেলায়েত হোসেন ও সঙ্গীয় ফোর্স লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরদিন বৃহস্পতিবার তার লাশ চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়। এ বিষয়ে শাহ্রাস্তি মডেল থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
