রফিকুল ইসলাম বাবু॥
চাঁদপুরে গুজব প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূল সভা বাবুরহাট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। রোবাবার স্কুল মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মিজানুর রহমান। এ সময় তিনি বলেন, তোমরা বাংলাদেশের নতুন প্রচজন্মের নাগরিক। গুজব রটিয়ে বাংলাদেশের সুন্দর পরিবেশকে একটি মহল নষ্ট করার চেষ্টা করছে। পদ্মা সেতুতে কি মাথা লাগে, নাকি রড সিমেন্ট বালু লাগে সেই বিষয়টিও তোমরা বুঝ। আমাদের এ বিষয়ে সজাগ থাকতে হবে। তোমরা এধরনের কিছু দেখলে পুলিশকে গোপনে জানাবে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোশারফ হোসেনের সখাপতিত্বে উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন, ওসি তদন্ত মোঃ হারুনুরে রশিদসহ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
