চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহ্মাহমুদপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও চাঁদপুর জেলা বারের আইনজীবি গুরুতর অসুস্থ অ্যাডভোকেট মোঃ তাহের হোসেন রুশদীকে শনিবার দুপুর ১২টায় ঢাকা মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয় । বর্তমানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে । প্রফেসর ডাঃ এমআর খানের ততা¡বধানে চিকিৎসাধীন রয়েছেন । জানা গেছে,গত বুধবার ভোরে হৃদরোগে আক্রান্ত অবস্থায় অ্যাডভোকেট মোঃ তাহের হোসেন রুশদীকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং ওইদিনই সদর হাসপাতালের তিন তলায় ৬নং কেবিনে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় এবং চিকিৎসা করা হয়। হাসপাতালে কনসালটেন্ট (কার্ডিওলজী ) ডাঃ মীর মোঃ মুনতাকিম হায়দার রুমীর জানান, জনাব অ্যাডভোকেট মোঃ তাহের হোসেন রুশদীর পরীক্ষা-নিরীক্ষা করা হয় । তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন । বর্তমানে তার গুরুত্বের সাথে চিকিৎসা চলছে । কেবিনে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে । তিনি আরো জানিয়েছেন ,অবস্থা গুরুতর বিধায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয় । এদিকে অ্যাডভোকেট মোঃ তাহের হোসেন রুশদীকে দেখতে চাঁদপুর সদর হাসপাতালে যান চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী,মেডিকেল অফিসার ডাঃ সৈয়দ আহমেদ কাজল,চাঁদপুর জেলা ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন সভাপতি এম এ লতিফ,জিলানী চিশতী কলেজ অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ,বিশিষ্ট ইট ব্যবসায়ী মোশারফ হোসেন তালুকদার,জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার,উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির তালুকদার,চাঁদপুর ডিএন উচ্চ বিদ্যালয় নবাগত সহকারী প্রধান শিক্ষক মোঃ শোয়েবুর রহমান টুটুসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ,রাজনৈতিক নেতৃবৃন্দ ,বন্ধু-বান্ধব,আতœীয়স্বজন ও এলাকার লোকজন । এ ছাড়াও অনেকেই মোবাইলে গত ক’দিন দেশ-বিদেশ থেকে খোঁজখবর নেন । অপর দিকে তার দ্রুত আরোগ্য লাভের জন্য চাঁদপুর বাসীর দোয়া কামনা করেছেন তার ছোট ছেলে চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিজয় টিভির স্টাফ রিপোটার সোহেল রুশদী ।
শিরোনাম:
আরও সংবাদ
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
দেশের ২২ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ২২ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আগামী কয়েক দিন অব্যাহত... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

