ফাহিম শাহরিন কৌশিক খান:-
চাঁদপুরে ২০১৪ সালে নভেম্বর মাসে গ্রেফতারী পরোয়ানা তালিমকারী শ্রেষ্ঠ হওয়ায় মডেল থানার এস.আই মানিক মিয়াকে পুরস্কৃত করেছেন পুলিশ সুপার আমির জাফর। বৃহস্পতিবার সকালে পুলিশ লাইন কল্যান সভায় এই শ্রেষ্ঠ পুরষ্কার বিতরণ করা হয়। নভেম্বর মাসে চাঁদপুর মডেল থানার এস.আই মানিক মিয়া ৪টি সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার করায় তিনি শ্রেষ্ঠ পুরষ্কার অর্জন করেন। জানা যায়, মডেল থানার এই চৌখোস এস.আই মানিক দতা ও নিষ্ঠার সহিত চাকরী শুরু থেকে কাজ করে আসছেন। চাঁদপুরে দায়িত্ব পালন করা অবস্থায় তিনি মাদক উদ্ধার সহ গুরুত্বপূর্ণ কিছু মামলার রহস্য উদঘাটন সহ বেশ কয়েকটি সাফল্য রয়েছে। অবশেষে ১মাসে ৪টি দাগি সাজাপ্রাপ্ত পলাকত আসামীকে গ্রেফতার করার কারণে পুলিশ সুপার আমির জাফর তাকে শ্রেষ্ঠ বলে গণ্য করেন। গতকাল সকাল ১১টায় পুলিশ সুপার তাকে শ্রেষ্ঠ পুরষ্কার তুলে দেন।

