
শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর শহরে ঘোষপাড়ায় এডভোকে সানজিদা আক্তার এর মেয়ে মহিলা কলেজ ছাত্রী অপহরনের ঘটনায় আটকৃত নান্নু মিয়ার ২দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। মামলা তদন্তকারী কর্মকর্তা মডেল থানার উপ-পরিদর্শক আনোয়ার ঘটনার পরদিন অপহরনের ঘটনায় জড়িত সন্দেহে নান্নু রাঢ়ীকে আটক করে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করে।
গতকাল রোববার আদালতে আটকৃত নান্নু মিয়ার বিরুদ্ধে রিমান্ড শুনানী শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। উল্লেখ্য গত ২৩ ডিসেম্বর দুপুর আড়াইটায় মহিলা কলেজের ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার পথে তাকে একই পাড়ার সাইদুল ইসলাম নিয়াদ (২০) তার সহযোগীরা প্রাইভেটকার যোগে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। ঘটনার পরদিন ২৪ ডিসেম্বর রাত সাড়ে ১০টায় মডেল থানার উপ-পরিদর্শক আনোয়ার কুমিল্লা রোড হাসান আলী স্কুল সংলগ্ন টেইলারের দোকান থেকে অপহরনকারী নিয়াদের ফুফাতো ভাই নান্নু রাঢ়ীকে গ্রেফতার করে। ঘটনার পর থেকে মামলার এজাহারভূক্ত আসামীরা এখনো পলাতক রয়েছে। অপহরনের ৫ দিনেও এডভোকেট সানজিদা আক্তারের মেয়ে অপহিতা কলেজ ছাত্রীকে এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, আটকৃত নান্নুর রাঢ়ীকে ২দিনের রিমান্ড এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা জানা যাবে এবং অপহিতা কলেজ ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হবে। এছাড়া পুলিশ আধুনিক প্রযুক্তি অবলম্বন করে অপহিতাকে উদ্ধার ও অপহরনকারীকে গ্রেফতার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
শিরোনাম:
মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
