স্টাফ রিপোটার ঃ চট্রগ্রামে দীপ্ত টিভির ২ জনসহ ৪ সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় চাঁদপুর প্রেসক্লাব ও চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের আয়োজনে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নানের সভাপতিত্বে ও চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জিএম শাহীনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী. সাবেক সভাপতি রোটাঃ কাজী শাহাদাত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী, সাবেক সভাপতি শাহ্ মো. মাকসুদুল আলম, সাবেক সভাপতি গোলাম কিবরীয়া জীবন,চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শরীফ চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, সময় টিভির স্টাফ রিপোটার ফারুক আহমেদ, চাঁদপুর ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এমএ লতিফ, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি ইব্রাহিম রনি। মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, দেশে একের পর এক সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটছে। এবার দীপ্ত টিভির ২ সাংবাদিকসহ ৪ সাংবাদিক অনুসন্ধানী প্রতিবেদন করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছে। কিন্তু এসব ঘটনার সুষ্ঠু বিচার হচ্ছে না। বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতনের বিচারের পাশাপাশি যে অনিয়মের অনুসন্ধান করতে গিয়ে দীপ্ত টিভির সাংবাদিকরা নির্যাতিত হয়েছেন সেই অনিয়মেরও অনুসন্ধান করা দরকার, সরকারের পক্ষ থেকে তদন্ত করার দরকার। নেতৃবৃন্দ আরো বলেন, সাংবাদিকদের বলা হয় জাতির বিবেক। এই জাতির বিবেকরা তাদের কলমের মাধ্যমে সমাজের যতো অনাচার, অবিচার ও অন্যায়ের বিরুদ্ধে কলা বলেন। অথচ কষ্টের সাথে বলতে হয় যে, আমাদের এই দেশে দিন দিন সাংবাদিক নির্যাতনের মাত্র বেড়ে যাচ্ছে। একটি উন্নয়নশিল রাষ্ট্রে যদি সাংবাদিকদের নির্যাতন করা হয় তখন ওই দেশের রাষ্ট্র প্রধানের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। আমরা দেখেছি বিগত দিনগুলোতে এই দেশে সাগর-রুনি হত্যাসহ অংসখ্য সাংবাদিক নির্যাতন করা হয়েছে। কিন্তু কোনো সরকারই এইসব হত্যাকান্ডের বিচার করেনি। আর এই বিচারহীনতার কারণেই সাংবাদিক নির্যাতন বহুলাংশে বেড়ে গেছে। বক্তারা বলেন, চট্রগ্রামে যে ৪ জন সাংবাদিকের উপর হামলা করা হয়েছে আমরা চাঁদপুরের সকল সাংবাদিকদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ যানাচ্ছি। অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক। মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন,দেশটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি লক্ষন চন্দ্র সূত্রধর, দৈনিক যুগান্তরের চাঁদপুর জেলা প্রতিনিধি মির্জা জকির, বার্তা সম্পাদক এএইএম আহসান উল্লাাহ, জিটিভির জেলা প্রতিনিধি রিয়াদ ফেরদৌস, দৈনিক চাঁদপুর দিগন্তের নির্বাহী সম্পাদক ইব্রাহিম খলিল, চ্যানেল নাইন-এর জেলা প্রতিনিধি নাছির পাঠান, চাঁদপুর প্রবাহের যুগ্ম বার্তা সম্পাদক হাছান মাহমুদ, চাঁদপুর বার্তার স্টাফ রিপোটার মানিক দাস, ইলশেপাড়ের স্টাফ রিপোটার এসএম সোহেল, চাঁদপুর প্রতিদিনের স্টাফ রিপোটার অভিজিৎ রায়, স্টাফ রিপোটার আশিক বিন রহিম, চাঁদপুর দিগন্তেও স্টাফ রিপোটার জামাল হোসেন, চাঁদপুর প্রবাহের স্টাফ রিপোটার শরীফুল ইসলামসহ জেলার প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
