চাঁদপুর এম.এ. খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষক জগবন্ধু চন্দ্র দেব আজ ১২ ই আগষ্ট ভোর ৪টায় মৃত্যুবরণ করেন। তিনি ২১ শে অক্টোবর ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন। ১৯৮৫ সালের ৮ই এপ্রিল চাঁদপুর এম.এ. খালেক মেমোরিয়াল স্কুলে শিক্ষকতা পেশার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ প্রায় ২৯ বছরের শিক্ষকতা জীবনে হয়ে উঠেন শিক্ষার্থীদের প্রিয় এবং শ্রদ্ধাভাজন শিক্ষক হিসাবে। তাঁর মৃত্যুতে সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের মাঝে নেমে আসে শোকের ছায়া। সাবেক অনেক শিক্ষার্থী তাঁর মৃত্যুকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। সাবেক শিক্ষার্থী সাইফুল ইসলাম, ইয়াসিন পাটোয়ারি এবং গোলাম সরওয়ার জানান, ‘ আমরা কোনভাবেই ভাবতে পারছিনা স্যার আর আমাদের মাঝে আর নেই, আমরা স্যারের আত্মার শান্তি কামনা করছি ‘। সাবেক শিক্ষার্থী মামুনুর রশিদ জানান, ‘ শিক্ষকতার মহান ব্রত পালন করেছিলেন দেব স্যার, উনার মৃত্যুতে আমরা একজন শিক্ষা এবং নৈতিকতার অভিভাবক হারালাম, এ অভাব সহজে পূরণ হবার নয়’। সাবেক আরেক শিক্ষার্থী আল-আমীন হোসেন জানান, ‘আমার শিক্ষা জীবনের দেখা সবচেয়ে শান্তিপ্রিয় একজন শিক্ষক ছিলেন দেব স্যার, স্যারের কথা কখনো ভুলতে পারবোনা’। এছাড়া সাবেক সকল শিক্ষার্থী, বর্তমান অধ্যয়নরত শিক্ষার্থী এবং স্কুল এন্ড কলেজের শিক্ষকরা স্যারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

