স্টাফরিপোটারঃ
চাঁদপুর ষোলঘর এলাকার শহীদ ইব্রাহিম বিটি রোডের একটি আবাসিক হোটেল থেকে তরুণ-তরুণীসহ হোটেল ম্যানেজারকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
গত রোববার রাত ২টার দিকে চাঁদপুর মডেল থানার এসআই আব্দুর রব ডিউটি করাবস্থায় গোপনে খবর পেয়ে ওই হোটেলের চতুর্থ তলার ২১৩নং কক্ষ থেকে হাজীগঞ্জ উপজেলার ধড্ডা বেপারী বাড়ির ইয়াসিন বেপারী (২৭) ও একই উপজেলার বাকিলা গ্রামের আরিশা আক্তার (১৮),হোটেল ম্যানেজার ফরিদগঞ্জ উপজেলার টঙ্গিরপাড় গ্রামের ফরহাদ হোসেন (৪০)কে আটক করে। আটক আরিশা জানায়, ইয়াসিন তার বয়ফ্রেন্ড। তারা ডাক্তার দেখানোর জন্য চাঁদপুর এসেছিলো। রাত হয়ে যাওয়ায় ওই হোটেলে উঠেছিলো। তবে আরিশার কাছে তার নিজস্ব ব্যাগে অনেক কাপড় চোপড় রয়েছে। পুলিশের ধারণা ডাক্তারের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তারা পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে এসেছিলো। গত সোমবার আটক তরুণ-তরুণীকে তাদের বন্ধুদের জিম্মায় ছেড়ে দেয়া হয়। তবে হোটেল ম্যানেজার ফরহাদ হোসেনকে দুপুর ২টা পর্যন্ত থানা হাজতে রাখা হয়।
শিরোনাম:
মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
