স্টাফ রিপোর্টার:॥
চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ২লক্ষ ১০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। শনিবার রাত পৌনে ১০টায় মেঘনা নদীর মোহনায় যাত্রীবাহী লঞ্চ ‘এমভি যুবরাজ ৪’ থেকে জালগুলো জব্দ করা হয়।
চাঁদপুরে কোস্টগার্ড স্টেশন সূত্রে জানা যায়, শনিবার রাতে কোষ্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ, (এসডি) (পি এন্ড আরটি), বিএন এর নেতৃত্বে মেঘনা নদীতে অভিযান পরিচালিত হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে বরিশাল গামি যাত্রীবাহী লঞ্চ ‘এমভি যুবরাজ ৪’ তল্লাশি চালিয়ে ২লক্ষ ১০হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য ৪২ লক্ষ টাকা। জব্দকৃত অবৈধ কারেন্ট জাল রোববার সকাল সাড়ে ১০টায় মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়। কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল¬াহ, (এসডি)(পি এন্ড আরটি), বিএন জানান, নৌ পথে অবৈধ মালামাল পাচার রোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তাদের এই অভিযান আগামিতেও অব্যাহত থাকবে।

