দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হচ্ছে চাঁদপুর পৌরসভার নির্বাচন। সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ১৫টি ওয়ার্ডে মেয়র ও কাউন্সিলর পদে ১২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা বিএনপির পক্ষ থেকে এই নির্বাচন প্রত্যাখান করা হয়েছে। সর্বশেষ ২০০৫ সালের ২৮ ডিসেম্বর নির্বাচন হয়। ৫ বছর পর ২০১১ সালে নির্বাচন হবার কথা থাকলে মামলা-মোকদ্দমার কারণে তিনবার নির্বাচনের তারিখ ঘোষণার পরও নির্বাচন হয়নি। সর্বশেষ গত ১৫ ফেব্রুয়ারি চতুর্থবারের মত নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনে মেয়র পদে ২ জন, ১৫টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলার পদে ৯৪ জন এবং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলার পদে ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান মেয়র নাছির উদ্দিন আহমেদ (মোবাইল) এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক পৌর চেয়ারম্যান শফিকুর রহমান ভূঁইয়া (পানির জগ) প্রতিদ্বন্দ্বিতা করছেন। চাঁদপুর পৌরসভার মোট জনসংখ্যা ১ লাখ ৬৩ হাজার ২শ’৩৫ জন। মোট ৪৯টি কেন্দ্রে ৩শ’ ৪৫টি বুথে এবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। চাঁদপুর পৌরসভা নির্বাচন বর্জন করেছেন মেয়র প্রার্থী শফিকুর রহমান ভূঁইয়া। রোববার দুপুরে শহরের ট্রাকঘাট এলাকায় অবস্থিত নিজ নির্বাচনী অফিসে সাংবাদিক সম্মেলনে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন। শফিকুর রহমান ভূঁইয়া অভিযোগ করেন, নির্বাচনে পৌর এলাকার ৪৯টি কেন্দ্রের মধ্যে ৪৫টি কেন্দ্র দখল করে জালভোটসহ বিভিন্ন ধরনের অনিয়ম হয়েছে। এতে সাধারণ ভোটাররা তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

