স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর সদর উপজেলার বাগাদী-নানুপুর চৌরাস্তা মোড় চাঁদপুরজমিন হাসপাতাল এ- ডায়াগনষ্টিক সেন্টারে প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেলে পর্যন্ত ঢাকা থেকে আগত বাত-ব্যথা, প্যারালাইসিস, প্রতিবন্ধি ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসক তৌহিদুল ইসলাম জুয়েল এই চিকিৎসা সেবা প্রদান করেন। এখন থেকে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে তিনি এই হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করবেন। চাঁদপুরজমিন হাসপাতাল প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত হাজার হাজার রোগী বিনামূল্যে চিকিৎসা নিয়ে বিভিন্ন রোগ থেকে মুক্তি পেয়েছেন এবং অসহায় গরীব লোকদের গ্রাম পর্যায়ে চিকিৎসা সেবা নিশ্চিত হয়েছে। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাসপাতালের চেয়ারম্যান রোটারিয়ান মোঃ রোকনুজ্জামান রোকন।
