ছাত্রীদের পাশাপাশি এবার কলেজে একাদশ শ্রেনীতে উপবৃত্তির আওতায় ছাত্রদেরকেও আনা হয়েছে । মোট ছাত্রদের মধ্যে হতে ১০% দরিদ্র ছাত্র উপবৃত্তি পাবে । আর মোট ছাত্রীদের মধ্যে হতে ৩০% দরিদ্র ছাত্রী উপবৃত্তি পাবে । এমনই নির্দেশনা এসেছে প্রকল্প পরিচালক উপবৃত্তি প্রদান প্রকল্প ,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা থেকে । ওই নির্দেশনা পেয়ে বিষয়টি অবহিত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নীতিমালা সহকারে চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন স্বাক্ষরিত চিঠি সকল উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরন করা হয়েছে । (স্বারক নং ইউএসইও/চাঁদ-সদর/যোগাযোগ/৩৬/২০০৩/২০১৫-২৬ তাং ১/২/১৫ ) । এ ব্যাপারে চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির দাতা সদস্য ও উপবৃত্তি সংক্রান্ত দরিদ্র ছাত্র-ছাত্রী নির্বাচন কমিটির চেয়ারম্যান সাংবাদিক সোহেল রুশদী জানান, উপবৃত্তি সংক্রান্ত এ ধরনের চিঠি আমরা পেয়েছি । আগে কলেজে শুধুমাত্র ছাত্রীদের মধ্যে হতে ৪০% ছাত্রী উপবৃত্তি পেতো । নতুন সার্কুলার অনুযায়ী এ অর্থ বছরে এখন ৩০% ছাত্রী ও ১০% ছাত্র উপবৃত্তি পাবে । সরকার ছাত্রীদের পাশাপাশি ছাত্রদেরকেও উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই । এতে করে ছাত্ররা উৎসাহ পাবে । তবে মাধ্যমিক স্কুলগুলোতে ছাত্র-ছাত্রী উভয়ই দীর্ঘদিন যাবত উপবৃত্তি পেয়ে আসছে ।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

