
শাহরিয়র খাঁন কৌশিক ॥ চাঁদপুর থেকে হাজিগঞ্জ নৌ রুটে ডাকাতিয়া নদী খনন চাঁদার দাবিতে বেশ কয়েকবার বাধা করলেও অবশেষে পুলিশ সুপার শামছুন নাহার বুধবার সকালে ড্রেজিং কাজের উদ্ভোদন করেন। পুলিশ পাহাড়ায় ড্রেজিং এর কাজ শুরু হলেও বুধবার দুপুর আড়াই টায় পুলিশ দুপুরের খাবার খেতে গেলে সে সুযোগে চাঁদাবাজ সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে বঙ্গ ড্রেজারে হামলা চালিয়ে ব্যপক ভাংচুর করে। এসময় ড্রেজারে থাকা ৪ শ্রমিককে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দক্ষিন গুনরাজদীর জলিলের ছেলে ফারুক (২৪) কে আটক করে। পুলিশ আহত ৪ জনকে উদ্ধার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে এনে ভর্তি করান। জানা যায়, চাঁদপুর থেকে হাজীগঞ্জ শাহাব বাজার পর্যন্ত নৌ মন্ত্রনালয়ের বরাদ্দকৃত নদী খননের ১৫ কোটি টাকার কাজের ওয়ার্ক ওয়ার্ড আসার পরও স্থানীয় চাঁদাবাজদের কারনে কাজ শুরু করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান। এ খবর চাঁদপুরের বহুল প্রচারিত ২টি পত্রিকায় ফলাও ভাবে প্রকাশ হয়। সংবাদ প্রকাশ করার পর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে গতকাল পুলিশ পাহাড়ায় নদী খননের কাজ শুরু হয়। দুপুরে হঠাৎ চাঁদপুরের এক প্রভাবশালী নেতার ভাইয়ের নেতৃত্বে ৫০/৬০ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে বঙ্গ ড্রেজারের শ্রমিকদের উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীদের হামলায় ড্রেজার শ্রমিক গোপালগঞ্জের মোশারফের ছেলে মাহাবুব (২২), পঞ্চগড়ের শাহালমের ছেলে মজনু (২২), গোপালগঞ্জের দক্ষিন গজ রামপুরের আসমত শেখের ছেলে আনিছ (২৪) ও ড্রেজার মিস্ত্রি চট্রগ্রামের জোরাল গঞ্জের ইদিল পুরের আহম্মেদ সোবাহানের ছেলে কামাল উদ্দিন (৪০) আহত হয়। ঘটনার পর চাঁদপুর মডেল থানার এসআই নুরুল ইসলাম ও এসআই মাহাবুব আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হামলাকারীদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
ঠিকাদার প্রতিষ্ঠান বঙ্গ খনন ড্রেজারের এজিএম ড্রেজিং আনিছুর জামান জানান, পুলিশ পাহাড়ায় কাজ শুরু হলে ও পুলিশের উপস্থিতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ৪ জনকে আহত করেছে।এর সম্পূর্ন দায়ভার পুলিশের। তারাই জবাব দিবে।
এ ব্যপারে নির্বাহী প্রকৌশলী ড্রেজিং বিভাগ মোঃ আরেফিন জানায়, চাঁদপুরের ডাকাতিয়া নদী খনন কাজ দেখাশুনার জন্য সহকারী প্রকৌশলী আমজাদ হোসেন ও উপ সহকারী প্রকৌশলী শরীফকে দায়িত্ব দেওয়া হয়েছে। ড্রেজিং কাজে বাধা দেওয়ার বিষয়টি তারা জেনেও আমাদেরকে জানায়নি। তাই আমরাও কোন ব্যবস্থা নিতে না পারায় এ হামলার ঘটনা ঘটেছে। ঠিকাদার প্রতিষ্ঠান এ ব্যপারে ব্যবস্থা গ্রহন না করলে ও কাজ করতে অপারগতা স্বিকার করলে চাঁদপুরের ডাকাতিয়া নদীর ড্রেজিং কাজের অর্থ অন্য নৌ রুটে ব্যয় করা হবে। এতে চাঁদপুরবাসী উন্নয়ন কাজ থেকে বঞ্চিত হবে।
উল্লেখ্য, দেশের ৫৩টি নৌ রুটের মধ্যে প্রথম শ্রেনীর নৌ রুট চাঁদপুরের ডাকাতিয়া নদী। নৌ পরিবহন মন্ত্রনালয়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের উপস্থিতিতে চাঁদপুর বড় ষ্টেশন মোলহেড থেকে চাঁদপুর-হাজিগঞ্জ নৌ রুটের শাহাব বাজার পর্যন্ত নদী ড্রেজিং করতে ঠিকাদার প্রতিষ্ঠানদের টেন্ডার আহব্বান করা হয়। এসময় চাঁদপুরের নব্য ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি নেওয়ার জন্য তদবির করে। নদী খননের প্রয়োজনীয় সরঞ্জাম,ড্রেজার,দক্ষতা ও দরপত্র বেশি দেওয়ায় তাদেরকে নৌ মন্ত্রনালয় কাজটি দেয়নি। সর্বনি¤œ দরপত্র হিসেবে বঙ্গ খনন ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক মোঃ রেজাউল প্রায় ১৫ কোটি টাকায় খনন কাজ পায়। কাজ পাওয়ার পরপরই ঠিকাদার প্রতিষ্ঠানটি গত ১ মাস পূর্বে বিশাল জনবল নিয়ে ড্রেজিং এর সরঞ্জামাদী সহ চাঁদপুর আসে।
চাঁদপুরের একটি নামধারী ঠিকাদার প্রতিষ্ঠান টেন্ডার প্রক্রিয়ায় ব্যর্থ হয়ে কাজ নিতে না পেরে চাঁদপুর হাজিগঞ্জ নৌ রুটের ড্রেজিং কাজ বন্ধ করে দিয়েছে, শুধু তাই নয় কাজ করতে হলে ৩ কোটি টাকা চাঁদা দিয়ে কাজ করতে হবে বলে ঠিকাদার প্রতিষ্ঠানকে হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। চাঁদাবাজ ও নামধারী কিছু রাজনৈতিক দলের নেতাদের কারনে সরকারের বরাদ্দকৃত নৌ রুট সচল রাখার ড্রেজিং কাজটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। গত কয়েকদিন পূর্বে প্রতিষ্ঠানটি কাজ শুরু করতে গেলে চাঁদপুরের নামধারী ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষ হয়ে গুনরাজদী এলাকার রাজনৈতিক দলের নেতা নামধারী টিটু ও নৌ-যান শ্রমিক লীগ নেতা পরিচয়ধারি বিপ্লব সরকার সহ তার লোকজন কাজে বাঁধা প্রদান করে। নেতাদের অনুমতি ব্যতিত কাজ করতে দেওয়া যাবে না বলে হুমকি প্রদান করে। এদিকে এ কাজ বন্ধ করতে চাঁদপুরের রাজনৈতিক দলের বেশ কিছু প্রভাবশালী নেতা জড়িত রয়েছে বলে জানা গেছে। ধারাবাহিক প্রতিবেধনে এই ঘটনার সাথে জরিত ও চাঁদাবাজদের নাম প্রকাশ করা হবে।
শিরোনাম:
বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
