শাহারিয়র খান কৌশিক ॥ চাঁদপুর জেলাধীন শাহারাস্তি উপজেলার নৌ-বাহিনীর সদস্য পরিচয়ধারী ইকবাল হোসেন অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে পালিয়ে নিয়ে এসে কোর্ট প্রাঙ্গন এলাকায় বিয়ে করতে এসে স্থানীয়দের তোপের মুখে পালিয়েছে। সোমবার দুপুরে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট সৌদিয়া মার্কেটের ভিতরে অ্যাডভোকেট কামাল হোসেন মজুমদারের কার্যালয়ে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে নিয়ে এসে কাজীর মাধ্যমে বিয়ে করার পায়তারা চালিয়ে ব্যর্থ হয়। ঘটনার বিবরণে জানা যায়, শাহারাস্তি চিতশী ইউনিয়নের পায়ের গ্রামের খিলা বাজারের আবুল কাশেমের মেয়ে সূচীপাড়া ডিগ্রী কলেজের ছাত্রী মোসাম্মৎ তানজিলা আক্তার সাথী (১৬) সাথে একই উপজেলার বিশরা গ্রামের নজরুল হকের ছেলে নৌ বাহিনীর সদ্যস ইকবাল হোসেন (২৮) মোাবাইলের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। কিশোরী স্বজনদের নাজানিয়ে তাকে সিএনজিতে উঠিয়ে বিয়ের কথা বলে চাঁদপুরে নিয়ে আসে। এসময় নৌবাহিনীর সদস্য ইকবাল হোসেন তার ৪-৫জন সহযোগীকে সাথে নিয়ে কিশোরীর ভূয়া খালাতো ভাই রফিক সাজিয়ে অ্যাডভোকেট কামাল মজুমদারের চেম্বারে নিয়ে আসে। অ্যাডভোকেট কামাল মজুমদার কোট প্রাঙ্গণ এলাকায় জনৈক কাজীকে
ডেকে এনে এই বিবাহ সম্পাদক কার্যক্রম শুরু করে। এর কিছুক্ষণ পরেই স্থানীয় কয়েকজন লোকজন অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের বিষয়টি বুঝতে পেরে তার বয়স নিয়ে চেলেঞ্জ করে। খবর পেয়ে চাঁদপুরের কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়ে দেখতে পায় অপ্রাপ্তবয়স্ক কলেজ ছাত্রী জন্মনিবন্ধেনের কাগজটি ভুয়া ও জাল। শাহারাস্তি চিতশী ইউনিয়নের সচিবের মুঠোফোনে জন্মনিবন্ধনের সিরিয়াল নাম্বারের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন নাম্বারটি ভূয়া ও জাল। সাংবদিকদের উপস্থিতি টের পেয়ে নৌবাহনীর সদস্য ইকাবাল হোসেন মেয়েটিকে নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। একটি সূত্র জানায় নৌবহিনীর সদস্য ইকবাল হোসেন কোর্ট প্রাঙ্গণ এলাকা থেকে মেয়েটিকে নিয়ে অন্য জায়গা কাজীর মাধ্যমে বিয়ে সম্পাদক করে। সে নৌবাহনীর সদস্য হয়ে এইভাবে অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে পালিয়ে এনে পরিবারের অমতে বিয়ে করার করাটি বেআইনি।

