চাঁদপুর শহরের পুরানবাজার লোহারপুল রয়েজ রোডস্ত প্রদীপ সাহার নির্মানাধীন বাড়ীর নীচ তলার একটি খোলা কক্ষ থেকে অজ্ঞাত (২৫) এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শত্রুতার জের ও লেনদেনের ঘটনা নিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী।
সোমবার (২৬ আগস্ট ) ভোর ৬টায় পুরাণবাজার পুলিশ ফাঁড়ির এসআই পলাশ বড়ুয়া লাশটি উদ্ধার করে সদর মডেল থানায় নিয়ে আসে।
স্থানীয় এলাকাবাসী জানায়, কিছুদিন পূর্বে প্রদীপ সাহা এই দোতলা বাড়িটি কাজ শুরু করে। বাড়ির নিচতলা অসম্পূর্ণ থাকলেও দোতালায় তারা বসবাস করে।
প্রদীপ সাহা সিএইডি গোডাউনে চাল ও ধান সরবরাহ করে। দীর্ঘদিন যাবত সে এই ব্যবসার সাথে জড়িত।
অজ্ঞাত যুবক কখনো এলাকায় দেখা যায়নি। হয়তোবা লেনদেনের ঘটনা নিয়ে তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
এটি আত্মহত্যা হতে পারে না, হত্যার ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার পাঁয়তারা করছে বাড়ির মালিক প্রদীপ সাহা।
রাতে কমিউনিটি পুলিশ বিষয়টি দেখতে পেয়ে বাড়ির মালিক প্রদীপ সাহার দরজা নক করে তাকে ডাকলেও সে সাড়া দেয়নি। এরপর থেকেই সন্দেহ আরো ঘনীভূত হতে থাকে।
সুষ্ঠুভাবে তদন্ত করলে বেরিয়ে আসবে আসল রহস্য।
এসআই পলাশ বড়ুয়া জানান, ভোরে স্থানীরা ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে, আমি ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি।
লাশটি ময়নাতদন্ত শেষে আঞ্জুমানের কাছে হস্তান্তর করলে তারা লাশ দাফন করেন।
এঘটনায় পুলিশ একটি অপমৃত্যুর মামলা রুজু করেছে, যাহার নং-৪।
শিরোনাম:
মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
