রফিকুল ইসলাম বাবু ॥ চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ ডিগ্রি কলেজে জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীর কাল ব্যাচ পড়ে শোকের মাসের উন্মোচন করেছেন। বুধবার দুপুরে কলেজ প্রাঙ্গনে কালো ব্যাচ উন্মোচন ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ এর ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মো. রুহুল আমিন হাওলাদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রফিকুল্লা পাটওয়ারী ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিয়াজী। সভায় কলেজের সকল পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বহুন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ১৯৭৪ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শাহাদাতের রুহের মাগফেরাত কামনা করেন এবং জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য এগিয়ে আসার আহবান জানান।
শিরোনাম:
মঙ্গলবার , ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- চাঁদপুরের ফরক্কাবাদ কলেজে শোক দিবস উপলক্ষে কালো ব্যাচের উন্মোচন
আরও সংবাদ
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
