
‘মানুষের সেবায় সর্বদা প্রস্তুত’-এই স্লোগান নিয়ে চলমান কোবিড-১৯ সংক্রমণের কারনে সৃষ্ট সংকটে সারাদেশের বিভিন্ন উপজেলাতেই কাজ করে যাচ্ছে জয় বাংলা স্কোয়াড। চাঁদপুরের বিভিন্ন উপজেলাতেও এই কার্যক্রম অব্যাহত আছে। কচুয়া উপজেলার ৪ নং পালাখাল ইউনিয়নে একজন অসহায় প্রতিবন্ধী নারীর পাশে দাড়িয়েছে জয় বাংলা স্কোয়াড, কচুয়া উপজেলা, চাঁদপুরের স্বেচ্ছাসেবকগণ। স্কোয়াডের স্বেচ্ছাসেবক মাহাবুব বেপারী পালাখালের ঐ অসহায় নারী সহ আরো দুজন অসহায়ের পরিবারে খাদ্য সামগ্রী, জরুরি ঔষধ সহ জয় বাংলা স্কোয়াডের পক্ষ থেকে উপহার সামগ্রী পৌঁছে দেন। শাহারাস্তি উপজেলায় স্বেচ্ছাসেবক ডাঃ শাকিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একজন শিক্ষার্থীসহ একটি খাদ্য সংকটে থাকা আরেকটি পরিবারে পুরো রমজান মাসের প্রয়োজনীয় খাবার সামগ্রী পৌছে দেন জয় বাংলা স্কোয়াডের শাহারাস্তি উপজেলার সমন্বয়ক হোসেন মীরের তত্ত্বাবধানে। ফরিদগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক শিহাব গাজী একজনের জরুরি পন্য চাঁদপুর সদর থেকে ফরিদগঞ্জে অবস্থানরত সাহায্যপ্রার্থীর নিকট পৌঁছে দেন। উল্লেখ্য,এর আগে জয় বাংলা স্কোয়াডের পক্ষ থেকে কচুয়া উপজেলায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৪০ জন শিক্ষার্থী, শাহারাস্তি উপজেলায় ২০ জন শিক্ষার্থী এবং কচুয়া উপজেলার ১২ জন ক্যান্টিন বয়(ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের)-কে খাবার সামগ্রী উপহার হিসেবে প্রেরণ করা হয়।
