
শওকতআলী,: চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও মক্কা মেইলের মালিক পুরানবাজার পশ্চিম শ্রীরামদী এলাকার মো: হুমায়ুন কবির (বাদল বেপারী) ইন্তেকাল করেছেন।( ইন্নানিল্লাহে—রাজেউন)। গতকাল মঙ্গলবার বাদজোহর শহরের পুরান বাজার মক্কা মেইল প্রাঙ্গনে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন,মক্কা জামে মসজিদের খতিব মাও: মো: আনোযার হোসেন।
তিনি পুরানবাজার পশ্চিম শ্রীরামদী মক্কা মেইলের প্রতিষ্ঠাতা মৃত আ: মতিন বেপারীর বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ছেলে,১মেয়ে,৭ ভাই,৫বোন ও বহু আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান।
গতকাল সোমবার রাত ১১টায় জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউটে তিনি মারা যায়। জানাজা নামাজে কয়েক হাজার ধর্ম প্রান মুসলমান অংশ গ্রহন করেন। জানাজায় উপজেলা পরিষদ চেয়ার ম্যান দেওয়ান মো: শফিকুজ্জামান, জেলা আ”লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ,সাবেক পৌর চেয়ার ম্যান মো: ইউছুফ গাজী, মো:শফিকুর রহমান, আ”লীগ নেতা এড: মো: জহিরুল ইসলাম,বি এন পি নেতা এড: মো:ছলিমুল্লাহ সেলিম, চাঁদপুর মেডিকেলের মালিকমো: হুমায়ুন কবির খান, পৌর কাউন্সিলর মো: আ:লতিফ বেপারী,মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর চেম্বার অব কর্মাসের নেতৃৃবৃন্দ,মেইল মালিক নেতৃবৃন্দসহ আ”লীগ,বিএনপি, জাতীয় পাটি ও বিভিন্ন দলের নেতা কর্মীরা অংশ গ্রহন করেন। এ সময় বক্তব্য রাখেন,বেপারী বাড়ির অভিভাবক মো: দেলোয়ার হোসেনও মরহুমের ছোট ভাই আকতার হোসেন সাগর। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
