স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ল্যাংটা বাবার ১ অজ্ঞাত ভক্তের মৃত্যু হয়েছে।গতকাল ৩০ মার্চ শনিবার বিকাল সাড়ে ৫ টায় এ মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।পুলিশ জানায়,উপজেলার বদরপুর গ্রামস্থ ল্যাংটা বাবার মাজারে যাওয়ার তিন রাস্তার মোড়ে আনুমানিক ৪৮ বছর বয়সী ১ অজ্ঞাত নামা পুরুষের লাশ উদ্ধার হয়।যার মুখে হালকা পাকা দাড়ি,গায়ে একটি ফুল হাতা এ্যাশ কালালের শার্ট এবং পড়নে সাদা ও নীল রঙের চেক সূতি লুঙ্গী ছিলো।পুলিশ সূত্রে আরো জানা যায়,মৃতের দেহের সুরতহাল রিপোর্টের জন্য অজ্ঞাত নামা ওই ব্যাক্তির লাশ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।তার বিষয়ে মতলব উত্তর থানায় ১টি অপমৃত্যু মামলা হয়েছে।মামলা নং-০৫/১০।মতলব উত্তর থানার এস আই ছালা উদ্দিন জানান,অজ্ঞাত নামা ওই ব্যাক্তি মুসলিম এবং সে ল্যাংটা বাবার ভক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। আমরা ওই মৃত দেহের এখন পর্যন্ত কোন পরিচয় বা দাবীদার পাই নি।তবে এ বিষয়ে তদন্ত চলছে।এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত ব্যাক্তির কোন সন্ধান পাওয়া যায়নি।
শিরোনাম:
মঙ্গলবার , ৬ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আরও সংবাদ
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
