
শওকতআলী ॥
চাঁদপুর নৌ-সীমানায় হাইমচর উপজেলার চরভৈরবীর আমতলী সংলগ্ন মেঘনা নদীর গভীরে ডুবোচরে ২ দিন ধরে আটকা পড়ে আছে ষ্টীল কয়েল সীট বোঝাই ভারতীয় জাহাজ মোহন বাগান-৪। জাহাজটি আটকে পড়ার ২দিন অতিবাহিত হলেও সরকারী ও বেসরকারী কোন সংস্থার উদ্ধার তৎপরতা নেই।
হাইমচর নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই শিকদার মোঃ হাসানুজ্জামান জানান, গত রবিবার ভারতীয় পন্যবাহী জাহাজ মোহন বাগান-৪ চরভৈরবী আমতলী এলাকা সংলগ্ন মেঘনা নদীর গভীরে ডুবোচরে আটকা পড়ার সংবাদ পেয়ে নিরাপত্তা বিধানে দায়িত্ব পালন করছি। জাহাজ মাষ্টার শেখ আতিয়ার রহমানের উদ্ধৃতি দিয়ে এসআই শিকদার হাসানুজ্জামান জানান জাহাজটি ২হাজার ১শত টন ষ্টীল কয়েল সীট বোঝাই রয়েছে। ¯্রােতের কারনে নদীর চ্যানেল হারিয়ে জাহাজটি ডুবোচরে আটকা পড়ে যায়। চলতি মাসের ৪ আগষ্ট তারিখে ভারতের হলদিয়া বন্দর থেকে মাল বোঝাই এ জাহাজাটি নারায়নগঞ্জের উদ্দ্যেশ্যে মেঘনা পাড়ি দিয়ে যাচ্ছিল। আটকা পড়া জাহাজটি উদ্ধারে মালিক পক্ষ কোন ব্যবস্থা না নেওয়ায় মালামালসহ জাহাজটি পাহাড়া দিতে হচ্ছে পুলিশকে। এ ছাড়া ব্যক্তিগত মালামাল এবং সাহায্য না চাওয়া বিআইডব্লিউ কর্তৃপক্ষ জাহাজ উদ্ধারে কোন পদক্ষেপ নেয়নি বলে চাঁদপুর বন্দর কর্মকতা মো: মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
