স্টাফ রিপোটার ঃ
চাঁদপুরে যৌন হয়রানি ও বাল্যবিয়ে নির্মূলকরণে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কর্মসূচি পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর মঙ্গলবার চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব প্রকল্প (মেজনিন) সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি বাস্তবায়নে চাঁদপুর ব্র্যাক আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। তিনি তার বক্তব্যে বলেন, বাল্য বিবাহ প্রতিরোধে চাঁদপুর ব্যাপক কাজ শুরু করা হয়েছে। এ ব্যাপারে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে । মানুষের মধ্যে এ ব্যাপারে গনসচেনতা সৃষ্টি করতে পারলে এমনিতে বাল্যবিবাহ আর হবে না । বর্তমানে যৌতুকের কারণে নির্যাতন কমে গেছে। আর যে টুকু নির্যাতন হয়, তা মানসিক বৈশম্যের কারণে হচ্ছে। আমাদের পরিবেশ ঠিক রাখতে হবে। সকলের মানসিকতার পরিবর্তন আনতে হবে। যাতে করে ১৮ বছরের নিচে কোন মেয়ের বিয়ে না দেয়। ধর্মকে মেনে ছেলে মেয়েদের গড়ে তুলতে হবে। চাঁদপুরের যে এলাকায় বাল্যবিবাহ হয় সে এলাকার ইউপি মেম্বারদের বিরুদ্ধে প্রয়োজনে মামলা করা হবে । কনে এবং বরের পিতা-মাতারাও আসামী হবেন ।
তিনি আরো বলেন, বাল্য বিবাহের ক্ষেত্রে চরাঞ্চলগুলোতে আমাদের গুরুত্ব দিতে হবে এবং বেশি করে কাজ করতে হবে। আগামী জুনের পর চাঁদপুর জেলায় বাল্য বিবাহ দেওয়া কঠিন হয়ে যাবে। শতভাগ বাল্যবিবাহ মুক্ত করার চেষ্টা করবো । যৌন হয়রানি ও বাল্য বিবাহ থেকে আমাদের পরিত্রান পেতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ছেলে মেয়েদের ডাটা ব্যাজ তৈরি করা হচ্ছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউদ্দিন।
ব্র্যাকের সিনিয়র জেলা ব্যবস্থাপক জিল্লুর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, ব্র্যাকের প্রতিনিধি ফারুক আহম্মেদ। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি, ব্র্যাক এর আঞ্চলিক ব্যবস্থাপক প্রসন্ত কুমার দে।
