শাহারিয়ার খান কৌশিক ॥ চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের লগ্মিমারার চরে নৌ পুলিশ ফাঁড়ির কনেষ্টবল হারুন অর রশিদ মৃত্যুর ঘটনায় এখনো কোন মামলা দায়ের করা হয় নি। ময়নাতদন্ত শেষে আজ সোমবার দুপুর ২টায় চাঁদপুরে পুলিশ লাইনে তার নামাযের জানাযা শেষে পরিবারের কাছে লাস হস্তান্তর করা হয়েছে। জানা যায়, নৌ পুলিশ ফাঁড়ির কনেষ্টবল হারুর অর রশিদের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত রহস্য ঊদঘাটন করা সম্ভব হবে না। পুলিশ জিডি মূলে নিহত হারুন অর রশিদের লাস ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। বিকেল সাড়ে ৩টায় নিহতের লাস তার স্বজনরা পুলিশের পিক আপ দিয়ে হরিণা ফেরীঘাট হয়ে পটুয়াখালী নিজ গ্রামে নিয়ে যায়। পরে সেখানে পুনরায় জানাযা শেষে লাস দাফন করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর ব্যবস্থা গ্রহন করা হবে। যদি তদন্ত রিপোর্টে হত্যা হয়েছে এমন কোন আলামত পাওয়া যায় তাহলে থানায় মামলা দায়ের করা হবে। স্বাভাবিক মৃত্যু হলে মামলা হবে না। পুলিশ কনেষ্টবল হারুন অর রশিদ মৃতুতে চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পি.এম নুরুজ্জামান, ইনেপেক্টর আবুল হোসেন ও ইনচার্জ মোশারফ হোসেন শোকাহত পরিবারবর্গকে সমবেদনা জানান। দুপুরে পুলিশ সুপার সহ পুলিশের সকল সদস্যরা জানাযার নামাযে অংশ গ্রহন করে। উল্লেখ্য গত রবিবার সকাল সাড়ে ৬টায় প্রতিদিনের ন্যায়ে নৌ পুলিশের টহল টিম নদীতে যায়। নৌ ফাঁড়ির এ.এস.আই জয়নালের নেতিত্বে কনেষ্টেবল হারুন অর রশিদ, ইউছুফ, হুমায়ন কবির অভিযানে যায়। দুপুর দেড় টায় লগ্মিমারার চরে প্রকৃতির ডাকে সারা দিতে গিয়ে চরে যায়। দীর্ঘক্ষন কনেষ্টবল হারুন অর রশিদ না আসায় অন্যানরা তাকো ব্যাপক খোজাখুজি করে ৩ ঘন্টা পর তীর থেকে ৩০০গজ দূরে তার লাস মাটিতে পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে লাসটি উদ্ধার করে নিয়ে আসে। এসময় নিহত হারুন অর রশিদের হাটুতে রক্ত দেখতে পাওয়া যায়। এছাড়া তার শরীরে বিভিন্ন জায়গায় চামড়া সাদা হয়ে গেছে। কীভাবে তার এই মৃত্যু ঘটেছে তা প্রাথমিক অবস্থায় ধারণা করা না গেলেও ময়নাতদন্তের রিপোর্টে তা প্রকৃত রহস্য উদঘাটন সম্ভব হবে।
শিরোনাম:
আরও সংবাদ
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মো. আবির হোসেন (৬) নামে এক শিশুর করুণ মৃত্যু... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
দেশের ২২ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ২২ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আগামী কয়েক দিন অব্যাহত... বিস্তারিত
দেশে ৬৫১ শীর্ষ চাঁদাবাজ
সারা দেশে শীর্ষ চাঁদাবাজ ৬৫১ জন। এর মধ্যে খোদ রাজধানী ঢাকাতেই রয়েছে ৩২৪ জন। এদের বড় একটি অংশ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

