চাঁদপুরে স্বদেশ মাল্টি পারপাসের সদর শাখা ৪ মাস বন্ধ থাকার পর নতুনভাবে চালু করা হয়েছে। এতে করে এফডিআর গ্রাহক ও ঋন গ্রহীতারা নতুন ভাবে ঋন ও ডিপোজিট গ্রহণ করতে পারবে বলে গ্রাহকদরে আস্বস্ত করলেন স্বদেশ মাল্টি পারপাসের চেয়ারম্যান সোহেল প্রধানীয়া। দীর্ঘ তিন থেকে চার মাস বন্ধ থাকার পর আজ শনিবার শহরের কালী বাড়ী মোড়স্ত ফজলু ম্যানশনের তৃতীয় তলায় এ কার্যালয়টি আমানত কারীদের ডেকে এনে সভা করে বিভিন্ন সীধান্ত গ্রহনের মধ্য দিয়ে তা খোলা হয়। ২০০৮ সালে চালু হওয়া এ মাল্টিপারপাসটি একসময় সুনামের সাথেই চাঁদপুর জেলায় গ্রাহদের সাথে লেনদেন করেছিল। স্বদেশ মাল্টিপারপাসের প্রধান কার্যালয় হাজীগঞ্জ বাজারের কার্যালয়ের কর্মকর্তাদের কারনে ব্যাসসায় ধস নেমে আসে। এ ধসের কারনেই চাঁদপুর সদর শাখার তার প্রভাব পড়ে। গত ৩০ সেপ্টম্বন ২০১৪ সালে চাঁদপুর শাখায় এফডিআরের কালেকশন শেষ করে কোরবনীর ছুটির সময় শাখা ম্যানেজার ব্রজ গোপাল ও সহকারী সোহেল আত্ম গোপন করে। এতে করে গ্রাহদের মাঝে নানা ধরনের বিভ্রান্তির সৃর্স্টি হয়। যার ফলে এ কয়েকমাস চাঁদপুর সদর শাখাটি বন্ধ রাখা হয়। একাধিকবার এফডিআর গ্রাহকরা হাজীগঞ্জ প্রধান শাখা ও চেয়ারম্যানের সাথে আলোচনা করে চাঁদপুর শাখাটি খোলার সীধান্ত নেয়। সে লক্ষ্যেই গতকাল গ্রাহদের সাথে সমোঝতার ভিত্তিতে তা খোল হয়েছে। এসময় উপস্থিত ছিলেন এফডিআর গ্রাহক হারুর আল রশিদ, হযরত আলী, মনির হোসেন, পরেশ, প্রদীপ, সুজন, দীপু, ফয়সাল মালসহ আরো অনেকে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

