মিজান লিটন,
চাঁদপুরের পাঁচ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ-বিএনপি মনোনীত ১০ মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে আওয়ামীলীগ ও বিএনপির কেন্দ্র থেকে পাওয়া প্রত্যায়নপত্র প্রার্থীদের হাতে পৌঁছেছে।
আওয়ামীলীগ থেকে পাঁচ পৌরসভায় নৌকা প্রতীকে মেয়র পদ প্রার্থীর দলীয় প্রত্যায়নপত্র পেয়েছেন হাজীগঞ্জ পৌরসভায় মাহবুবুল আলম লিপন, মতলব পৌরসভায় আওলাদ হোসেন লিটন, কচুয়া পৌরসভায় নাজমুল আলম স্বপন, ফরিদগঞ্জ পৌরসভায় মাহফুজুল হক ও ছেংগারচর পৌরসভায় রফিকুল আলম জজ।
এদিকে বিএনপি থেকে মেয়র পদ প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে হাজীগঞ্জ পৌরসভায় প্রত্যায়নপত্র পেয়েছেন আব্দুল মান্নান খান বাচ্চু, মতলব পৌরসভায় এনামুল হক বাদল, কচুয়া পৌরসভায় মোঃ হুমায়ূন কবির প্রধান, ফরিদগঞ্জ পৌরসভায় মোঃ হারুন-অর-রশিদ ও ছেংগারচর পৌরসভায় সারোয়ারুল আবেদীন।
উলে¬্যখ্য, এই প্রথমবারের মতো পৌর নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে। তবে কাউন্সিলর নির্বাচন পূর্বের মতোই নির্দলীয়ভাবে হবে। সীমান জটিলতার কারণে জেলার শাহরাস্তি পৌর সভার নির্বাচন বন্ধ রাখা হয়েছে।
শিরোনাম:
শুক্রবার , ১৪ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩০ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

