
শওকত আলী॥
চাঁদপুর সদর উপজেলার পূর্ব রামদাসদী ঢালী বাড়ীতে সোমবার বিকেলে লিজা বেগম (১৯) খুনের ঘটনা ঘটেছে। নিহত লিজার বাড়ী সদর উপজেলার মধ্যইচলী। ২বছর পূর্বে পারিবারিকভাবে প্রবাসী শরীফ ঢালী (৩০) এর সাথে লিজার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য লিজাকে শারিরীক নির্যাতন করতো। শরীফ ঢালী কিছুদিন পূর্বে প্রবাস থেকে দেশে এসেছিল। বড় ভাসুর ঝন্টু ঢালীর স্ত্রীর সাথে স্বামীর পরকীয়া সম্পর্ক দেখে ফেলায় এই হত্যার ঘটনা ঘটেছে বলে লিজার বাবা-ভাই জানায়। প্রবাস থেকে স্বামীর নির্দেশে দেবর রহমান ঢালী, শশুড়-শশুড়ী, ননদ, বড় জ্যা মিলে এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে দাবী নিহতের পরিবারের। লাশ পোস্ট মর্টেম শেষে গতকাল সোমবার সন্ধ্যায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার জানান, ময়না তদন্ত ও পোস্টমর্টেম করা হয়েছে। হত্যার সাথে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
