প্রতিনিধি
অপহরণের ৩ সপ্তাহ পরও সন্ধান মেলেনি চাঁদপুর নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঝুনু রানীর। তাঁর সন্ধানের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ঝুনু রানীর সহপাঠীসহ এলাকাবাসী।
শনিবার বেলা ১২টায় ফরিদগঞ্জ উপজেলার গোল্লাক বাজার এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় সপ্তম শ্রেণির ছাত্রী ঝুনু রানীর সন্ধান চেয়ে বিক্ষোভ করেন তারা। গত ৫ অক্টোবর স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহরণ করা হয় তাকে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হলে একজনকে আটক করে পুলিশ। তারপরও খোঁজ মেলেনি ঝুনু রানীর।
