
শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুরের বিভিন্ন জায়গায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে বেশ কয়েকজন ঠিকাদার সাধারন গ্রাহকদের ধোকা দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। পুরানবাজার পূর্ব জাফরাবাদ মাদ্রাসা রোডে রাতের আধাঁরে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার সময় খবর পেয়ে মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে গ্যাসের সরঞ্জাম জব্দ করেছে।
ঘটনাটি ঘটেছে গত শনিবার রাত ১২ টায় পূর্ব জাফরাবাদ মাদ্রাসা রোডের ছত্তর হাজী বাড়ির সামনে মজুমদার বাড়ি ও পাটওয়ারী বাড়ি রাস্তায়। সরজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, চাঁদপুর বাখরাবাদ আঞ্চলিক গ্যাস অফিসে ঠিকাদার বাবুরহাটের মোশারফ পুরানবাজারের তার দালাল চক্রের মাধ্যমে বেশ কিছু গ্রাহকদের ধোকা দিয়ে গ্যাস দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। গ্যাসের সংযোগ দিতে না পারায় গ্রাহকদের বেশ কয়েকবার বাকবিদন্ড সৃষ্টি হয়। তেমনি পুরানবাজার পূর্ব জাফরাবাদ মাদ্রাসা রোড মজুমদার বাড়ি পাটওয়ারীর বাড়ি ও মিজি বাড়ি প্রায় ৮ জন গ্রাহকের কাছ থেকে গ্যাস দেয়ার নামে কাছ থেকে ৭ লক্ষাধিক টাকা নেয়। শনিবার রাতে পাটওয়ারী মাদ্রাসা রোড ছাত্তার হাজী বাড়ি সংলগ্ন মান্নান মিজির বাড়ি থেকে ৩ হাজার ফুট কাচা রাস্তা খনন করে গ্যাসের পাইপ স্থাপন করে। গভীর রাতে গ্যাসের সংযোগ দেয়ার সময় স্থানীয়রা চাঁদপুর মডেল থানা পুলিশ কে ঘটনাটি জানায়। খবর পেয়ে মডেল থানার অফিসার ইনচার্জ অলি উল্লাহর নির্দেশে পুলিশ ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্যাসের ঠিকাদার ও সুভারভাইজার সহ শ্রমিকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় পুলিশ অবৈধ গ্যাসের পাইপ ওয়েল্ডিং মেশিন, বিদ্যুতের তার সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে থানায় নিয়ে আসে। স্থানীয়রা জানায় গ্যাসের ঠিকাদার মোশারফ এলাকার দালাল চক্রদের মাধ্যমে বেশ কয়েকজন গ্রাহকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এছাড়া সে প্রায় অর্ধশতাাধিক অবৈধ গ্যাসের সংযোগ দিয়ে গ্রাহকদের কাছ থেকে প্রতি মাসেই অবৈধভাবে গ্যাসের বিল দিবে বলে টাকা হাতিয়ে নিয়ে নিজে আত্মসাত করে। সে পূর্ব জাফরাবাদের আমজাদ হোসেন টিক্কা, বাচ্চু পাটওয়ারী, নান্নু পাটওয়ারী, মন্নান মিজি, মনির সহ আরো কয়েকজনের গ্যাসের সংযোগ দেয়ার নামে ঘটনারদিন রাতে তার লোকজন দিয়ে তড়িঘড়ি করে রাস্তা খনন করে গ্যাসের পাইপ স্থাপন করে। এসময় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসলে তারা দ্রুত পালিয়ে যায়। সে অবৈধ গ্যাস সংযোগ পুনরায় লাগানোর জন্য প্রতারক ঠিকাদার মোশারফ আবারো চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছে। এদিকে চাঁদপুর শহরে গ্রামগঞ্জে রাতের আধারে অন্যান্য গ্যাসের ঠিকাদারা অফিসের অসাধু কর্মকর্তাদের সাথে আতহাত সম্পর্ক করে শতশত অবৈধ গ্যাস সংযোগ দিয়ে যাচ্ছে । এর মধ্যে পুরানবাজার পূর্ব জাফরাবাদ, রামদাসদী, জামতলা, কাচাকলোনী, বকুল তলা, বঙ্গবন্ধু সড়ক, বাবুরহাাট সহ বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ স্থাপনের হিড়িক পড়েছে। এ সকল অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহন না করলে দিন দিন অসাধু ঠিকাদারা মানুষের ধোকা দিয়ে টাকা পয়সা হাতিয়ে নিয়ে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে যাবে। তাই এদের বিরুদ্ধে তড়িৎ গতিতে কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহন করা একান্ত প্রয়োজন। চাঁদপুর বাখরাবাদ গ্যাস অফিসের ম্যানেজারের সাথে আলাপকালে তিনি জানায়, গ্যাস সংযোগ বর্তমানে বন্ধ রয়েছে। যদি কোথাও অবৈধ গ্যাস সংযোগের খবর পাওয়া যায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
