চাঁদপুর শহরে অভিনব কায়দায় চোরচক্ররা নামে বেনামে বিভিন্ন এলাকায় প্লাট বাসা ভাড়া নিয়ে চুরি-ডাকাতি ও পতিতা ব্যবসাসহ অপকর্ম করার গুরুত্বর অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন উপজেলা থেকে আসা এসব সিন্ডিকেট চক্ররা সুন্দরী মেয়েদের নিজেদের স্ত্রী পরিচয় দিয়ে প্লাট বাসায় মাদক সেবন, বিক্রি সহ এ সকল অপকর্ম চালিয়ে যায়। সম্প্রতি চাঁদপুর শহরে বেশ কিছু মটর সাইকেল চুরি হলেও মূল হোতাদের পুলিশ গ্রেপ্তার করতে পারে নি। চাঁদপুর শহরের নতুন বাজার কদমতলা এলাকায় একটি ৫ তলা ভবনের নিচের তলায় স্ত্রীর পরিচয় দিয়ে চোরচক্র ও পতিতা ব্যবসার মূল হোতা মোশারফ হোসেন ভূইয়া (৩৫) বাসা ভাড়া নেয়। গত শুক্রবার ভোর রাতে ওই বাসার নীচ তলার ভাড়াটিয়া মোঃ মোশারফ হোসেন ভূইয়া ও তার স্ত্রী পরিচয় ধারী মতলব উত্তরের ফরাজিকান্দি সরদার পাড়ার মাইনুদ্দিন মানিক শিকদারের মেয়ে রাবেয়া আক্তার রুমি (২২) বাড়ি ওয়ালা ভাড়া পরিশোধ না করে তালা মেরে রাতেই পালিয়ে যায়। ওই রাতেই বাড়িওয়ার ছেলে ১২৫ সিসি ডিসকভার মটর সাইকেল তালা ভেঙ্গে নিয়ে যায়। ঘটনার পরদিন চোর চক্রের হোতা মোঃ মোশারফ ও তার নামধারী স্ত্রী রাবেয়া আক্তার বাসায় না এসে বাবুরহাট দাসদী এরশাদ বেপারী (২৮) নামে এক কাঠ মেস্ত্রীকে বাসার চাবি দিয়ে বাসার আসবাবপত্র আনতে পাঠায়। বাড়িওয়ালা ও এলাকাবাসী খবর পেয়ে এরশাদকে আটক করে পুলিশকে খবর দেয়। নতুন বাজার ফাড়ির এটিএসআই সুদর্শন কুড়ি ঘটনাস্থল থেকে এরশাদকে আটক করে থানায় নিয়ে আসে। পৃথক দুই জায়গায় মটর সাইকেল চুরির ঘটনায় রায়হান নামে এক যুবক বাদি হয়ে ৩ জনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে মটর সাইকেল চোরচক্রের হোতা মোশারফকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালায়। শনিবার রাত সাড়ে ৮ টায় মডেল থানার এএসআই আহ্সানুর জামান লাভু চাঁদপুর আদালতের ২য় গেইট থেকে অভিযোগের তিন নাম্বার আসামী আব্দুল জব্বার রাজুকে আটক করে। তারই সহযোগিতায় প্রধান আসামী মোঃ মোশারফ হোসেন বেপারীকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় সে মটর সাইকেল চুরির ঘটনাটি অস্বীকার করলেও বিভিন্ন বাসা ভাড়া নিয়ে মেয়েদের রেখে পতিতা ব্যবসার কথা স্বীকার করে। কদম তলা ৫তলা বাড়ির মালিক জানায় ১৫ দিন পূর্বে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে মতলব উত্তরের রাবেয়া আক্তার রুমি ও মোশারফ হোসেন বেপারী বাসা ভাড়া নেয়। তাদের বাসায় অপরচিত লোকজনদের আনাগোনা দেখতে পাওয়ায় সন্ধেহ ঘনিভূত হয়। শুক্রবার ভোর রাতে মটর সাইকেল চুরি হওয়ার পর থেকে তারা দুই জন তালা মেরে পালিয়ে যায়। শনিবারে তারা না এসে তাদের সহযোগিদের পাঠিয়ে মালামাল নেওয়ার জন্য আসলে পুলিশ এরশাদকে গ্রেপ্তার করে।
এদিকে অনুসন্ধানে জানাযায় উত্তর গুনরাজদী পাওয়ার হাউজের পিছনের বাসিন্দা মোশারফ হোসেন ভূইয়া বিভিন্ন ইন্স্যুরেন্সে চাকুরি করা অবস্থায় মেয়েদেরকে চাকুরি দেওয়া নাম করে টাকা পলোভন দেখিয়ে পতিতার ব্যবসা করায়। সে অনেক মেয়েদের ও অপরের স্ত্রীদের বিভিন্ন বাসায় রেখে পতিতা ব্যবসা চালিয়ে যায়। এ পূর্বে নাজিরপাড়া, প্রফেসর পাড়া, আদালত পাড়া, ওয়্যারলেছ বাজার ও কদমতলায় পতিতা ব্যবসা চালানোর সময় যুবকদের হাতে নাতে আটক করলে মুসলেখা দিয়ে ছাড়া পায়। মতলব উত্তরে ফরাজি কান্দির মাইনুদ্দিন মানিক সিকদারের মেয়ে রাবেয়া আক্তার রুমি ২০১১ সালে চাঁদপুর আদালত পাড়ায় তার জেঠাতো বোন প্রবাসীর স্ত্রী জিনিয়ার বাসায় থেকে মহিলা কলেজে পড়া লেখা শুরু করে। সে সময় আদালতে পাড়ার এক ব্যবসায়ীর ছেলেকে প্রতারণা করে বিয়ে করে। বিয়ের কিছুদিন পরেই মোশারফের জোগ সাজসে ব্যবসায়ীর ছেলের কাছ থেকে ২ লক্ষ টাকা নিয়ে ডিভোর্স দেয়। তার পর থেকে মোশারফ তাকে স্ত্রী পরিচয় দিয়ে বিভিন্ন বাসা ভাড়া নিয়ে পতিতা ব্যবসা করিয়ে আসছে।
এব্যপারে অভিযুক্ত রাবেয়া আক্তার রুমি মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, কদমতলার ওই বাসায় ভাড়া নিয়েছি। কিছু সমস্যা হওয়ার কারণে এরশাদকে বাসার চাবি দিয়ে মালামাল আনতে পাঠিয়েছি। পুলিশ মোশারফকে গ্রেপ্তার করলেও পরে ছেড়ে দিয়েছে। মোশারফের সাথে কোন সম্পর্ক নেই। এদিকে চাঁদপুর মডেল থানায় মটর সাইকেল চুরির অভিযোগকারী রায়হানের সাথে মোশারফ হোসেনের পরিবাররা সমজোতা করার পর পুলিশ মোসলেখা রেখে তাকে ছেড়ে দেয়।
একটি সূত্র জানায় চাঁদপুর শহরের এ ধরণের পতারকচক্ররা প্লাট বাসা ভাড়া নিয়ে চুরি-ডাকাতি, পতিতা ব্যবসা সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। যে সকল বাসায় মটর সাইকেল রয়েছে সে সব বাসাগুলোকে টারগেট করে তারা ভাড়া নিয়ে সু-কৌশলে চুরির ঘটনা সংঘঠিত করে। এ কারণে পুলিশ চোরচক্রদের ধরতে হিম সিম খায়। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলে শহরের চুরি-ডাকাতি, ছিনতাই ও পতিতা ব্যবসা কমে যাবে।

