শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর শহরের পুরানবাজারে আওয়ামীলীগের কর্মী আলমগীর(৩৮)কে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করছে। গুরুত্তর আহত অবস্থায় তাকে চাঁদপুর সরকারী জেলারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে বিএনপি কর্মী পুরানবাজার ব্রিজের গোড়ার সিএনজির লাইনম্যেন সন্ত্রাসী টিটু ছৈয়াল দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে এই ঘটনা ঘটিয়েছে। রবিবার রাত ১০ টায় ইউছুফ গাজী বাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে। টিটু ছৈয়াল(৩৯) পুরানবাজার লোহারপুল এলাকার ছৈয়াল বাড়ির সোনা মিয়া ছৈয়ালের ছেলে।
জানা যায়, পুরানবাজার মধ্য শ্রীরামদীর ইউছুফ গাজী বাড়ির পাশে আমিন বাবুচির ছেলে আওয়ামীলীগের কর্মী আলমগীর প্রতিদিনের ন্যেয় পুরানবাজার থেকে কাজ শেষে বাড়ির দিকে রওনা দেয়। সে ইউছুফ গাজী বাড়ির সামনে আসলে পিছন থেকে এসে সন্ত্রাসী টিটু ছৈয়াল দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে আলমগীরের বুকে ও পিঠে ছুড়িকাঘাত করে। তার আত্রচিৎকারে পাশের বাড়ি থেকে মহিলারা ছুটে এসে আলমগীরকে রক্ষা করে সদর হাসপাতালে নিয়ে আসে। আলমগীর বর্তমানে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাকে দেখার জন্য পুরানবাজারের অনেক আওয়ামীলীগ ও মহিলা আওয়ামীলীগের নেতা কর্মীরা হাসপাতালে গিয়ে ভীর জমায়। তারা এই বিএনপি কর্মী সন্ত্রাসী টিটু ছৈয়ালের বিচার দাবি জানায় পুলিশ প্রশাষনের কাছে।
ঘটনার পরেই হামলাকারি টিটু ছৈয়াল এলাকা থেকে পালিয়ে যায়।
এই ঘটনায় চাঁদপুর মডেল থানায় আহতের পরিবার বাদি হয়ে সন্ত্রাসী টিটুর বিবুদ্ধে মামলা দায়ের করে।
শিরোনাম:
শনিবার , ১৮ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
