মিজান লিটন
চাঁদপুরে ৪দিন ব্যপী ডিজিটাল উদ্ভাবনী মেলার অনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোম বার ( ১৫ ফেব্রুয়ারী) সকাল ১০টায় চাঁপপুর স্টেডিয়াম প্যাভিলিয়নে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসাক মোহাম্মদ আব্দুস সবুর মন্ডল। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারে অমলে তথ্য-প্রযুক্তির ব্যপক উন্নতি হয়েছে। এটা সম্ভব হয়েছে সরকারের সুযোপযোগী স্বীদ্ধান্তের কারণে। মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছে। আর আমরা তার সুফল পাচ্ছি। তিনি বলেন বাংলাদেশের ১৬ কোটি মানুষের মধ্যে ১ কোটি মানুষ মোবাইল ফোন এবং সাড়ে ৪কোটি লোক ইন্টারনেট ব্যবহার করে।
অতিরিক্ত জেলা প্রশাসাক মুহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামছুন্নাহার। জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহার পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এএসএম দেলওয়ার হোসেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এএ মতিন মিয়া, প্রেস ক্লাব সভাপতি বিএম হান্নান, চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায় প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সোহেল রুশদী প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, বর্তমান সময়ে তথ্য-প্রযুক্তি ছাড়া জীবন অসম্ভব হয়ে পরেছে। একজন মানুষের যে কোনো কাজের ক্ষেত্রেই প্রযুক্তির সুভিধা নিতে হচ্ছে। তিনি বলেন, প্রযুক্তির কারণে আজ যে কোনো অপরাধীকেই সহজে চিহ্নিত করা যাচ্ছে। এখন আর কেউ অপরাধ করে পার পাচ্ছে না।
